মারপিটে গৃহবধূর মৃত্যুর অভিযোগ

যশোর প্রতিনিধি
১২ জানুয়ারি ২০২১, ১১:৪৬আপডেট : ১২ জানুয়ারি ২০২১, ১১:৪৬

যশোরে তুচ্ছ ঘটনার জেরে মারপিটে আহত বেনু বেগম (৫০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাতে (১২ জানুয়ারি) যশোর সদরের বালিয়া ভেকুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহতের ভাইপো সেলিম ও তার স্ত্রী আবেদা খাতুন এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে।

নিহত বেনু বেগম বালিয়া ভেকুটিয়া গ্রামের বাসারত হোসেনের স্ত্রী।

নিহতের ভাই আতিকুর রহমান আতিক জানান, তার বোনের পরিবারে সবসময় বিরোধ লেগে থাকতো। সোমবার বিকালে পারিবারিক কবরস্থানে টিসু পেপার ফেলা নিয়ে বেনু বেগমের সঙ্গে সেলিমের স্ত্রী আবেদার কথা কাটাকাটি হয়। আবেদা একপর্যায়ে বেনুর মাথার চুল ধরে মারপিট ও ইট দিয়ে বুকের ওপর আঘাত করে। গুরুতর অবস্থায় রাতে তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক দেলোয়ার হোসেন খান জানান, হাসপাতালে আনার আগেই বেনু বেগমের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, মস্তিস্কে রক্তক্ষরণ ও ঘাড়ে আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

যশোর কোতোয়ালি থানার ডিউটি অফিসার এসআই প্রণব কুমার বিশ্বাস জানান, এখন পর্যন্ত এ ধরনের কোনও তথ্য তারা জানেন না। তবে, বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ম্যানহাটনে বাস্কেটবলের জয়োৎসব রূপ নিলো সহিংসতায়, বিশ্বকাপের বাসে আগুন
ম্যানহাটনে বাস্কেটবলের জয়োৎসব রূপ নিলো সহিংসতায়, বিশ্বকাপের বাসে আগুন
টিভিতে আজকের খেলা (১৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৫ জুন, ২০২৬)
গোলশূন্য বিরতিতে আইভরি কোস্ট-ইকুয়েডর
গোলশূন্য বিরতিতে আইভরি কোস্ট-ইকুয়েডর
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বন্ধের চুক্তিতে কী থাকছে 
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বন্ধের চুক্তিতে কী থাকছে 
সর্বাধিক পঠিত
ইসলামী ব্যাংকের গ্রাহকরা টাকা পাবেন কবে থেকে?
ইসলামী ব্যাংকের গ্রাহকরা টাকা পাবেন কবে থেকে?
খুলনায় ফজরের নামাজের সময় অস্ত্র নিয়ে মসজিদে ঢুকে মুসল্লিদের গুলি
খুলনায় ফজরের নামাজের সময় অস্ত্র নিয়ে মসজিদে ঢুকে মুসল্লিদের গুলি
যেভাবে গ্রেফতার হলেন বেনজীর আহমেদ
যেভাবে গ্রেফতার হলেন বেনজীর আহমেদ
অপুর ঘরে গেলো সোনার কলস, শাকিবের হাতে উঠলো সত্তর লাখ টাকার ঘড়ি
অপুর ঘরে গেলো সোনার কলস, শাকিবের হাতে উঠলো সত্তর লাখ টাকার ঘড়ি
পচা সবজি দিয়ে তরুণ উদ্ভাবকের বাজিমাত, উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী
পচা সবজি দিয়ে তরুণ উদ্ভাবকের বাজিমাত, উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী