৯ বছর পর সুন্দরবনে লোকালয়ের কাছে বাঘের দেখা

সাতক্ষীরা প্রতিনিধি
২০ জানুয়ারি ২০২১, ০২:০৮আপডেট : ২০ জানুয়ারি ২০২১, ০২:০৮

প্রায় ৯ বছর পর সুন্দরবনের লোকালয়ের একেবারে কাছে দেখা মিলেছে রয়েল বেঙ্গল টাইগার খ্যাত বাঘের। মঙ্গলবার (১৯ জানুয়ারি) পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের মুন্সিগঞ্জ কলবাড়ী এলাকায় চুনা নদীর পাড়ে এই বাঘের দেখা মেলে। বাঘটি ছোট একটি খাল পার হয়ে সেখানে অল্প কিছু সময় অবস্থান করে আবারও বনে চলে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বেলা ১১টার দিকে বাঘের গর্জন শুনে তা অনুসরণ করলে খালের পাশে বাঘটি দেখতে পান তারা। বাঘটি মাত্র কয়েক মিনিট সেখানে অবস্থান করে বনের ভেতরে চলে যায়। তাদের ধারণা খাবারের সন্ধানে বাঘটি লোকালয়ের কাছে চলে আসে। বাঘটি যেন নদী পার হয়ে লোকালয়ে আসতে না পারে সে বিষয়ে সবাই সতর্ক রয়েছে।

এ বিষয়ে বন বিভাগের মুন্সিগঞ্জ ক্যাম্পের ইনচার্জ ফরেস্টার আনোয়ার হোসেন বলেন, ‘ঘটনা জানার পরই টাইগার টিমের সদস্যদের নিয়ে ওই এলাকা পরিদর্শন করেছি। বাঘটি যাতে লোকালয়ে না আসতে পারে সে বিষয়ে প্রস্তুতি রাখা হয়েছে। স্থানীয়দের সতর্ক থাকতে বলা হয়েছে।’

প্রসঙ্গত, সবশেষ ২০১২ সালের ২২ জুলাই সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গোলাখালী এলাকায় একটি বাঘ সুন্দরবন থেকে লোকালয়ে চলে এসেছিল। এরপর এই অঞ্চলে আর কোনও বাঘের দেখা পাননি স্থানীয়রা।

/আইএ/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম