বেনাপোলে ১০ দিন ধরে অচল ব্যাগেজ স্ক্যানার মেশিন

বেনাপোল প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি ২০২১, ১৭:০৩আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২১, ১৭:০৩

দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল চেকপোস্ট কাস্টমসের ব্যাগেজ স্ক্যানার মেশিনটি ১০ দিন ধরে অচল অবস্থায় পড়ে আছে। এতে পাসপোর্ট যাত্রীদের মাধ্যমে চোরাচালান হওয়ার সুযোগ রয়েছে। শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) সকালে বেনাপোল চেকপোস্ট কাস্টমসের রাজস্ব কর্মকর্তা শারমিন জাহান এ তথ্য নিশ্চিত করেন।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে গিয়ে দেখা যায়, দুটি থার্মাল স্ক্যানারের মধ্যে আগমন করা যাত্রীদের স্ক্যানার মেশিনটি অচল হয়ে পড়ে আছে। সচল মেশিনটি দিয়েই চলছে ভারতে যাওয়া-আসা পাসপোর্ট যাত্রীদের ব্যাগেজ তল্লাশির কাজ।

ভারত থেকে আসা বাংলাদেশি পাসপোর্ট যাত্রীরা জানান, কাস্টমসের লাগেজ স্ক্যানার নষ্ট থাকায় ব্যাগেজ তল্লাশির জন্য তাদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এতে তাদের ভোগান্তি পোহাতে হচ্ছে।

রাজস্ব কর্মকর্তা শারমিন জাহান বলেন, ‘কাস্টমসের তল্লাশি কেন্দ্রে দুটি থার্মাল স্ক্যানার দিয়ে পাসপোর্ট যাত্রীদের ব্যাগেজ তল্লাশির কাজ করা হয়ে থাকে। এর মধ্যে গত ৫ ফেব্রুয়ারি হঠাৎ একটি স্ক্যানার নষ্ট হয়ে যায়। ফলে ভারতে যাওয়া পাসপোর্ট যাত্রীদের ব্যাগেজ স্ক্যানার দিয়েই আসা-যাওয়া করা যাত্রীদের ব্যাগেজ তল্লাশি করা হচ্ছে। বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি, শিগগিরই এ সমস্যার সমাধান হবে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের