কিশোরী অন্তঃসত্ত্বার ঘটনায় মামলা, বৃদ্ধ কারাগারে

যশোর প্রতিনিধি
২০ ফেব্রুয়ারি ২০২১, ১০:২০আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২১, ১০:২০

যশোরের ঝিকরগাছা উপজেলায় ১৫ বছরের এক কিশোরীর সাত মাসের অন্তঃসত্ত্বার ঘটনায় নূর ইসলাম গাজী নামে (৬৫) এক ব্যক্তির নামে মামলা হয়েছে। ওই কিশোরীর বাবা বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) মামলাটি দায়ের করেন। ওই দিন রাতেই নূর ইসলামকে গ্রেফতার করে পুলিশ আদালতে পাঠায়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, ওই শিশুর পরিবার ও নূর ইসলাম গাজীর শ্বশুরবাড়ি ঝিকরগাছার একই জায়গায়। তারা পাশাপাশি বাড়িতে থাকতেন। মেয়েটি তাকে জামাই বলে ডাকতো। নূর ইসলাম গাজীর আসল বাড়ি মনিরামপুর উপজেলার হরেরগাতি গ্রামে।

মামলাল অভিযোগে কিশোরীর বাবা জানান, সাত মাস আগে তার মেয়েকে নূর ইসলাম গাজী ফুসলিয়ে বাড়ির পাশের একটি কাঁঠাল বাগানে নিয়ে ধর্ষণ করে। এরপর ঘটনা কাউকে না জানানোর জন্য ভয়ভীতি দেখায়। ওই ঘটনার পরও একাধিকবার মেয়েকে ধর্ষণ করে সে। সম্প্রতি শারীরিক গঠনের পরিবর্তন দেখা দিলে ঘটনা খুলে বলে কিশোরী। এরপর তার বাবা বৃহস্পতিবার রাতে থানায় মামলা করেন।

ওসি আব্দুর রাজ্জাক জানান, শিশুটি সাত মাসের অন্তঃসত্ত্বা। তাকে ডাক্তারি পরীক্ষার জন্য শুক্রবার যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ মিলন ঢালী বলেন, ‘বয়স নির্ধারণ ও নমুনা সংগ্রহ করাতে মেয়েটিকে পুলিশ হাসপাতালে নিয়ে এসেছিল। শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় তাকে শনিবার আসতে বলা হয়েছে।’ 

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি