খুলনায় ব্যবসায়ী আকবর হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

খুলনা প্রতিনিধি 
২৮ ফেব্রুয়ারি ২০২১, ১৫:২৭আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২১, ১৫:২৮

খুলনার কয়রা উপজেলার নাকশা গ্রামের শেখ আকবর আলী হত্যা মামলায় ৫ আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রবিবার (২৮ ফেব্রুয়ারি) খুলনা জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. ইয়ারব হোসেন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় ৫ আসামি আদালতে উপস্থিত ছিলেন।

সাজাপ্রাপ্তরা হচ্ছে, পাইকগাছা উপজেলার ধামরাইল গ্রামের মো. আলী গাজীর ছেলে মামুন গাজী, কয়রা উপজেলার নাকশা গ্রামের মৃত আজিবর শেখের ছেলে শেখ মোশারেফ হোসেন, একই গ্রামের মৃত আ. হামিদের ছেলে নুরুর রহমান জেবা ও সাজিদুর রহমান বাকু, নাকশা গ্রামের শেখ আজিবর শেখের ছেলে মতিয়ার রহমান।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. ইলিয়াস খান জানান, জমিজমা নিয়ে বিরোধের জের ধরে ২০১৩ সালের ২৬ জুলাই দিবাগত রাত আনুমানিক সোয়া ৩টার দিকে খুন করা হয় আকবর আলীকে। দুর্বৃত্তরা তাকে খুন করে নাকশা বাজারে তাদের দোকানের সামনে ফেলে যায়। পরে ওই ঘটনায় নিহতের ছেলে শেখ রবিউল ইসলাম বাদী হয়ে কয়রা থানায় ৬ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। মামলার তদন্ত চলাকালে শেখ কামরুল ইসলাম নামে এক আসামির মৃত্যু হয়। মামলার তদন্ত কর্মকর্তা এসআই সুবীর দত্ত ২০১৩ সালের ২৩ ডিসেম্বর ৫ আসামির নাম উল্লেখ করে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় ২১ জনের সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম