সাতক্ষীরায় হঠাৎ করেই বাস চলাচল বন্ধ: যাত্রী হয়রানির অভিযোগ

সাতক্ষীরা প্রতিনিধি
০৩ মার্চ ২০২১, ১৪:৩০আপডেট : ০৩ মার্চ ২০২১, ১৪:৩০

যাত্রী ওঠানো নিয়ে ইজিবাইক চালকদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় কোনও ঘোষণা ছাড়াই সাতক্ষীরা-আশাশুনি সড়কে বাস চলাচল বন্ধ করে দিয়েছে পরিবহন মালিক ও শ্রমিকরা। বুধবার (৩ মার্চ) সকাল থেকে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে করে বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীদের থেকে দ্বিগুণ ভাড়া আদায় করছেন ইজিবাইক, মাহিন্দ্রা থ্রি হুইলারসহ অন্যান্য যানবাহনের চালকরা।

সাতক্ষীরা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান বলেন, সাতক্ষীরায় সম্প্রতি ইজিবাইক, ব্যাটারিচালিত ভ্যান, ইঞ্জিনভ্যান, মাহিন্দ্রা, গ্রামবাংলাসহ বিভিন্ন যানবাহনের সংখ্যা ব্যাপকহারে বেড়ে গেছে। এতে ছোট্ট এ শহরে প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা যানজট লেগেই থাকে। এছাড়া মাত্রারিক্ত এসব যানবাহনের কারণে বাসগুলো যাত্রীশূন্য হয়ে পড়েছে। বুধবার সকালে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে বাস শ্রমিকদের সঙ্গে ইজিবাইক চালকদের সংঘর্ষ হয়। এ ঘটনায় শ্রমিকরা বাস চলাচল বন্ধ রেখেছেন।

তবে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে জানান তিনি।

এদিকে আশাশুনিগামী যাত্রী রেজাউল ইসলাম, জোহরা খাতুন, শুভেন্দু সরকারসহ কয়েকজন জানান, সাতক্ষীরা থেকে আশাশুনির চাপড়া পর্যন্ত ভাড়া ৩৮টাকা। অথচ বাস চলাচল বন্ধ থাকার কারণে যানবাহন ভেদে সেই ভাড়া দিতে হচ্ছে ৮০ থেকে ১৫০টাকা। হঠাৎ বাস চলাচল বন্ধ হওয়ায় যাত্রী হয়রানি চরমে পৌঁছেছে বলে জানান তারা।

/টিটি/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম