জুয়ায় হেরে হত্যা করে পোড়ানো হয় লাশটি

মাগুরা প্রতিনিধি
০৭ মার্চ ২০২১, ২২:২১আপডেট : ০৭ মার্চ ২০২১, ২২:২১

মাগুরা সদরের দারিয়াপুর গ্রামে গত ১ মার্চ উদ্ধারকৃত অগ্নিদগ্ধ লাশ এর পরিচয় মিলেছে। জুয়া খেলায় হেরে গিয়ে হত্যা করা হয় এসকেন মোল্যা (৭৩) নামে ওই পেশাদার জুয়াড়িকে। রবিবার (৭ মার্চ) দুপুরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে পুলিশ।

মাগুরার পুলিশ সুপার মোহাম্মদ জহিরুল ইসলাম সংবাদ সম্মেলনে জানান, সদরের গৌরিচরণপুর গ্রামে এসকেন মোল্যা দীর্ঘদিন ঝিনাইদহ সদরের ফুলুল বেড়বাড়ি এলাকায় বসবাস করছিলেন। এসকেন মোল্যা একজন নিয়মিত জুয়াড়ি। তিনি বেশীরভাগ সময়ই জুয়ায় জিততেন। যার ফলে সঙ্গীদের ক্ষোভের সৃষ্টি হয়।

তিনি আরও জানান, ঘটনার দিন এসকেন মোল্যার সহচর ধলহরা কালুপাড়া গ্রামের চাতাল শ্রমিক মিনহাজ (২৮), সাচানি রাউতড়া গ্রামে শহর আলী (৬৯) ও রাজারামপুর গ্রামে আনসার উদ্দিন (৬৫) তার সঙ্গে জুয়া খেলে হেরে যায়। এই থেকে ক্ষোভ সৃষ্টি হলে প্রথমে তার মাথার পিছনে রড দিয়ে আঘাত করে এবং পরে তাকে গলায় স্টিলের চেইন দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে গভীর রাতে আলামত নষ্ট করতে মরদেহ পাতা দিয়ে পোড়ানো হয়।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসানসহ অন্যরা। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা করেছে।

/এনএস/
সম্পর্কিত
এবার স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ফেসবুকে ভিডিও, গ্রেফতার ৫
কারাগার থেকে বের হওয়া মাত্রই আবার গ্রেফতার আ.লীগ নেত্রী
যেসব জেলায় চলছে খাল খনন, অগ্রগতি ও ব্যয় কত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম