মরমি কবি পাগলা কানাইয়ের জন্মজয়ন্তী উৎসব শুরু

ঝিনাইদহ প্রতিনিধি
০৮ মার্চ ২০২১, ১৯:০৭আপডেট : ০৮ মার্চ ২০২১, ১৯:০৭

ঝিনাইদহে শুরু হয়েছে মরমি কবি পাগলা কানাইয়ের ২১১তম জন্মজয়ন্তী উৎসব। সোমবার (৮ মার্চ) সকালে সদর উপজেলার বেড়বাড়ি গ্রামে কবির মাজারে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে ৪ দিনব্যাপী এ উৎসব শুরু হয়। পাগলা কানাই স্মৃতি সংরক্ষণ সংসদের আয়োজনে শুরু হওয়া এ অনুষ্ঠান চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত।

এ সময় সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুর রশিদসহ পাগলা কানাইয়ের ভক্ত অনুরাগীরা উপস্থিত ছিলেন। পরে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

চার দিনব্যাপী এ উৎসবে আয়োজন করা হয়েছে লাঠি খেলা, কবি রচিত সংগীতানুষ্ঠান, চিত্রাঙ্কন, বই পড়া প্রতিযোগিতা ও কবির জীবন দর্শনের ওপর আলোচনা সভা।

বাংলা ১২২৬ সালের ২৫ ফাল্গুন ঝিনাইদহ সদর উপজেলার বেড়বাড়ি গ্রামে জন্ম গ্রহণ করেন পাগলা কানাই। তিনি আধ্যাত্নিক চিন্তা চেতনার সাধক। অসংখ্য দেহতত্ত্ব, জারি, বাউল, মারফতি, ধূয়া, মুর্শিদি গানের স্রষ্টা তিনি।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের