করোনাকালে ৭০ শতাংশ ব্যবসায়ী অনলাইনে ভ্যাট দিয়েছেন

খুলনা প্রতিনিধি
১৯ মার্চ ২০২১, ১৭:২৯ আপডেট : ১৯ মার্চ ২০২১, ১৭:২৯

অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেছেন, ‘ভ্যাট প্রদানে ব্যবসায়ীদের ভীতির কোনও কারণ নেই। এখন অনলাইনেও ভ্যাট প্রদান করা যায়। করোনাকালে প্রায় ৭০ শতাংশ ব্যবসায়ী অনলাইনে ভ্যাট প্রদান করেছেন।’

শুক্রবার (১৯ মার্চ) দুপুরে খুলনায় প্রাক বাজেট আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ সব কথা বলেন তিনি। এনবিআর ও খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের যৌথ আয়োজনে ২০২১-২০২২ অর্থবছরের এই প্রাক-বাজেট আলোচনা সভা খুলনা নগরীর হোটেল সিটি ইন-এ অনুষ্ঠিত হয়।

এনবিআর চেয়ারম্যান বলেন, ‘দেশের বৃহৎ উন্নয়ন প্রকল্পগুলো এখন নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন করা হচ্ছে। করদাতা ও ব্যবসায়ীদের আয়কর ও ভ্যাট প্রদানে উৎসাহিত করতে কর আদায় পদ্ধতি সহজ করা হয়েছে। রাজস্ব আহরণ বাড়াতে করদাতার সংখ্যা বৃদ্ধির পরিকল্পনা নেওয়া হচ্ছে।’

প্রধান অতিথির বক্তৃতায় সিনিয়র সচিব বলেন, ‘জাতীয় অর্থনীতিতে রাজস্ব আহরণের অন্যতম উৎস হলো ভ্যাট। রাজস্ব বৃদ্ধি ছাড়া দেশের উন্নয়ন ও অগ্রগতি সম্ভব নয়। সরকারের ব্যয় নির্বাহসহ সম্পদের সুষম বন্টন ও সামাজিক বৈষম্য হ্রাসে রাজস্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’

আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন এনবিআর সদস্য (কর নীতি) মো. আলমগীর হোসেন, সদস্য (কাস্টমস নীতি ও আইসিটি) সৈয়দ গোলাম কিবরীয়া এবং সদস্য (মুসক নীতি) মো. মাসুদ সাদিক। খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি কাজি আমিনুল হক এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে খুলনা ও বরিশাল কর অঞ্চলের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

২০২১-২০২২ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় খুলনা ও বরিশাল বিভাগের চেম্বার অব কমার্সের প্রতিনিধি, ব্যবসায়ী, দোকান মালিক সমিতির প্রতিনিধি, ক্ষুদ্র ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মীরা ভ্যাট বিষয়ে তাদের মতামত তুলে ধরেন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খেলনার চালান খুলতেই মিললো কোটি টাকার ড্রোন
খেলনার চালান খুলতেই মিললো কোটি টাকার ড্রোন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সশস্ত্র বাহিনীতে আধুনিক সরঞ্জাম ও মেধাভিত্তিক পদায়ন চায় সংসদীয় কমিটি
সশস্ত্র বাহিনীতে আধুনিক সরঞ্জাম ও মেধাভিত্তিক পদায়ন চায় সংসদীয় কমিটি
বাণিজ্যিক নবায়নযোগ্য বিদ্যুৎকেন্দ্রের ক্রয়মূল্য নির্ধারণ
বাণিজ্যিক নবায়নযোগ্য বিদ্যুৎকেন্দ্রের ক্রয়মূল্য নির্ধারণ
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত