প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে সাংবাদিক গ্রেফতার

খুলনা প্রতিনিধি
৩০ মার্চ ২০২১, ১৮:৪১আপডেট : ৩০ মার্চ ২০২১, ১৯:৩০

প্রধানমন্ত্রীকে শেখ হাসিনাকে লক্ষ্য করে কটূক্তির অভিযোগে বিজয় টিভির খুলনা প্রতিনিধি নাঈমুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। তার নামে বিশেষ ক্ষমতা আইনে খানজাহান আলী থানায় মামলা দায়ের করা হয়েছে।

খানজাহান আলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রবীর কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলার আসামিরা হলেন আটক নাঈমুর রহমান, আবু সাইদ হাওলাদার আব্বাস ও শাহিনসহ অজ্ঞাত ৩/৪ জন। আসামি নাঈমুর রহমানকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং অন্য আসামিদের আটকে অভিযান চলছে।

এজাহার সূত্রে জানা গেছে, সোমবার বেলা ১২টায় খানজাহান আলী থানার ফুলবাড়ীগেট পুরাতন টিটি কলেজ রোডস্থ চেয়ারম্যান প্রার্থী শেখ আনিসুর রহমানের অস্থায়ী কার্যালয়ের সামনে রাস্তার উপর প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত শেখ আনিসুর রহমানের নৌকা মার্কার পোস্টার ছিল। যা দেখে বিজয় টিভি’র খুলনা প্রতিনিধি নাঈমুর রহমান, আবু সাইদ হাওলাদার আব্বাস, শাহিনসহ অজ্ঞাত ৩/৪ জন প্রধানমন্ত্রীর ছবি লক্ষ্য করে কটূক্তি করেন। তারা আওয়ামী লীগ সম্পর্কে গালিগালাজ করেন এবং ব্যর্থ রাষ্ট্র, সরকারের বিরুদ্ধে আন্দোলন সরকার পতন ঘটাবে বলে উচ্চস্বরে হুংকার দেন। এ সময় স্থানীয়রা প্রতিবাদ করলে আসামিরা তাদের ওপর চড়াও হয়ে আক্রমণ করেন। এক পর্যায়ে জনগণ নাঈমুর রহমানকে ধরে ফেলে, বাকিরা পালিয়ে যায়। পরবর্তীতে নাঈমুর রহমানকে পুলিশে হস্তান্তর করা হয়। এ ঘটনায় জাহাঙ্গীর কবির খান বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩/৪ জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করেন।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধ বিল পাস
মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধ বিল পাস
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
গাজাবাসীদের স্থানান্তরের ইসরায়েলি প্রস্তাবের নিন্দায় ৮ দেশ
গাজাবাসীদের স্থানান্তরের ইসরায়েলি প্রস্তাবের নিন্দায় ৮ দেশ
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন