করোনায় মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি  
০৯ এপ্রিল ২০২১, ০০:৩৫আপডেট : ০৯ এপ্রিল ২০২১, ০০:৩৫

বাগেরহাটে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। তার নাম মোশাররফ হোসেন (৩৪)। তিনি রামপালের বারুইপাড়া দাখিল মাদ্রাসার শিক্ষক ছিলেন। বৃহস্পতিবার সকালে বাগেরহাট সদর হাসপাতালে করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

মারা যাওয়া এই শিক্ষকের বাড়ি রামপালের প্রসাদনগর গ্রামে। তাকে করোনা স্বাস্থ্যবিধি মেনে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এ নিয়ে জেলায় জনপ্রতিনিধি, চিকিৎসক, আইনজীবী, সরকারি কর্মচারী, সাংস্কৃতিক কর্মী, শিক্ষকসহ মোট ২৯ জন করোনাভাইরাসের সংক্রমণে মৃত্যু হলো।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির জানান, জেলায় গত ২৪ ঘণ্টায় ৫ জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে করোনার হটস্পট বাগেরহাট পৌর এলাকার ৪ জন ও রামপাল উপজেলায় একজন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ১৪৩ জনে। আক্রান্তদের মধ্যে বর্তমানে ৬৮ জন সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আর চিকিৎসা শেষে করোনামুক্ত হয়ে বাড়ি ফিরোছেন ১ হাজার ১৪৩ জনে।

বাগেরহাটের সিভিল সার্জন আরও জানান, জেলায় করোনাভাইরাস সংক্রমণে দ্বিতীয় ডোজের জন্য ৩৬ হাজার ডোজ করোনার টিকা পাওয়া গেছে। বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকাল থেকে বাগেরহাট জেলার ১১টি কেন্দ্র থেকে করোনার দ্বিতীয় ডোজ টিকা দেওয়া শুরু হয়েছে।

 

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম