যশোরে করোনায় আ. লীগ নেতার মৃত্যু

যশোর প্রতিনিধি
১০ এপ্রিল ২০২১, ২০:২৮আপডেট : ১০ এপ্রিল ২০২১, ২০:৩৮

যশোরের এক আওয়ামী লীগ নেতা করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। তার নাম হাফিজুর রহমান নিপু (৬২)। তিনি চৌগাছা উপজেলার সিংহঝুলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

গুরুতর অসুস্থ অবস্থায় খুলনায় নেওয়ার পথে শুক্রবার ভোর চারটার দিকে তিনি মারা যান বলে জানিয়েছেন তার বড় ছেলে রাজিবুর রহমান।

তিনি ২২ বছর ধরে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন।

হাফিজুর রহমান করোনা পজিটিভ ছিলেন বলে নিশ্চিত করেছেন চৌগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুন্নাহার লাকি।

তিনি জানান, হাফিজুর রহমান ও তার স্ত্রী বৃহস্পতিবার চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন। নমুনা সেদিনই যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে পাঠানো হয়। শুক্রবার বেলা ১১টায় তার পজিটিভ রিপোর্ট আসে।

তিনি আরও বলেন, স্বাস্থ্যবিধি মেনে তার দাফন সম্পন্ন হয়েছে বলে জেনেছি। এছাড়াও পরিবারের সদস্যদের মধ্যে যারা তার সংস্পর্শে এসেছিলেন তাদের শনিবার করোনা নমুনা দেওয়ার জন্য বলা হয়েছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম