যশোরের নূর আলী মেম্বার হত্যা মামলার মূল আসামি গ্রেফতার

খুলনা প্রতিনিধি
১১ এপ্রিল ২০২১, ১২:৪১আপডেট : ১১ এপ্রিল ২০২১, ১২:৪১

যশোরের অভয়নগর উপজেলার বাবুরহাট বাজার এলাকায় গুলিতে নূর আলী মেম্বার হত্যা মামলার মূল আসামি মো. আরমানকে (২৮) বাগেরহাট থেকে গ্রেফতার করা হয়েছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব ৬ এর সদস্যরা শনিবার (১০ এপ্রিল) সন্ধ্যায় তাকে বাগেরহাট সদর থানাধীন কাটাখলী মগড়া বাজার সাকিনস্থ জনৈক মো. শওকত আলীর বাসা থেকে গ্রেফতার করেন। র‌্যাব-৬ এর পরিচালক লে. কর্নেল রওশনুল ফিরোজ এসব তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ৭ মার্চ সন্ধ্যার পর নুর আলী মেম্বার যশোরের অভয়নগর থানাধীন বাবুরহাট বাজার হতে ছেলের মোটরসাইকেলে নিজ বাড়িতে ফিরছিলেন। রাত অনুমানিক ৮টার দিকে তারা বাবুরহাট বাজারস্থ মাতৃমন্দিরের পেছনের রাস্তায় পৌঁছালে ১২-১৪ জনের একটি সন্ত্রাসী দল পূর্ব পরিকল্পিতভাবে পরস্পর যোগসাজশে তাদের মোটরসাইকেলের গতিরোধ করে। মোটরসাইকেল থামামাত্রই সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। নুর আলী মেম্বার মাথায় ও বুকে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন এবং তার ছেলে মো. ইব্রাহিমের  শরীরের বিভিন্ন স্থানে গুলি লাগে, এতে করে তিনি গুরুতর জখম হন। অতঃপর সন্ত্রাসীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। মৃত নুর আলী মেম্বার ৭ নম্বর শুভরাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন।

এ চাঞ্চল্যকর ও নৃশংস হত্যাকাণ্ডের পর হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের জন্য এলাকার সর্বস্তরের জনগণ প্রতিবাদ জানিয়ে আসছিল। র‌্যাব শুরু থেকেই এ হত্যা মামলার ছায়া তদন্ত শুরু করে এবং অপরাধীদের গ্রেফতারের চেষ্টা চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৬ (যশোর ক্যাম্প) হত্যাকারীদের গ্রেফতারের জন্য গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে নুর আলী মেম্বার হত্যার মূল আসামি পলাতক মো. আরমান বাগেরহাট জেলার সদর থানাধীন কাটাখলী মগড়া বাজার সাকিনস্থ জনৈক মো. শওকত আলীর বাসার ভেতরে অবস্থান করছে। ওই সংবাদ পেয়ে আভিযানিক দলটি ১০ এপ্রিল বিকাল সাড়ে ৪টার দিকে ওই স্থানে অভিযান পরিচালনা করে আসামি আরমানকে (২৮) গ্রেফতার করে। তার পিতার নাম নুর মোহাম্মদ মিঠু। যশোরের অভয়নগর উপজেলার শুভরাড়া গ্রামের বাসিন্দা। গ্রেফতারকৃত আসামি জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে স্বীকার করে, সে নুর আলী মেম্বার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। সে হত্যার উদ্দেশ্যে গুলি চালিয়েছিল। তাকে অধিকতর জিজ্ঞাসাবাদে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী