ভৈরব নদ থেকে মাথা-হাতবিহীন মরদেহ উদ্ধার

যশোর প্রতিনিধি
০৪ মে ২০২১, ২২:৩৫আপডেট : ০৪ মে ২০২১, ২২:৩৫

যশোরের অভয়নগর উপজেলার ভৈরব নদ থেকে মাথা ও দুই হাতবিহীন এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। মঙ্গলবার (৪ মে) সন্ধ্যায় উপজেলার ধুলগ্রাম গোড়াউন ঘাট এলাকা থেকে স্থানীয় নৌ পুলিশ মরদেহটি উদ্ধার করে।

যেখানে মরদেহ পাওয়া গেছে, সেখান থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে দেয়াপাড়া এলাকায় ভৈরব নদ থেকে ভাসমান অবস্থায় একটি হাত উদ্ধার করেছে পুলিশ।

অভয়নগরের নওয়াপাড়া নৌ পুলিশ ফাঁড়ির এসআই মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকাল ৪টার দিকে ভৈরব নদের গোডাউন ঘাটে একটি মৃতদেহ ভাসছিল। স্থানীয়রা বিষয়টি নওয়াপাড়া নৌ পুলিশকে জানালে সন্ধ্যা ৭টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। এরপর খবর পেয়ে উত্তর দেয়াপাড়া এলাকায় ভৈরব নদ থেকে কাটা অবস্থায় মৃতদেহের বাম হাত উদ্ধার করা হয়।

তিনি বলেন, ‘শুনেছি সোমবার খুলনা মেট্রোপলিটন পুলিশ নৌ সদর থানার ভৈরব নদ থেকে এক ব্যক্তির মাথা উদ্ধার করেছে। বিষয়টি ঠিক কি না তা বলা যাচ্ছে না।’

নওয়াপাড়া নৌ পুলিশ ফাঁড়ির এসআই মো. আসাদুজ্জামান বলেন, ‘ভৈরব নদে ভাসমান অবস্থায় এক ব্যক্তির মৃতদেহ এবং বিচ্ছিন্ন হয়ে যাওয়া একটি বাম হাত উদ্ধার করা হয়েছে। তার শরীর ঝলসে গেছে, বয়স বোঝা যাচ্ছে না। তবে, ধারণা করছি  ৪০ থেকে ৫০ বছরের মধ্যে হবে। তার পরিচয় জানা যায়নি।’

তিনি বলেন, ‘মরদেহ আমাদের ফাঁড়িতে রয়েছে; ময়নাতদন্তের জন্য বুধবার যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের