ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাংবাদিক আবু তৈয়ব জামিনে মুক্ত

খুলনা প্রতিনিধি
১৩ মে ২০২১, ০৪:২৫আপডেট : ১৩ মে ২০২১, ০৪:২৫

 ডিজিটাল নিরাপত্তা আইনে খুলনার সিনিয়র সাংবাদিক এনটিভির খুলনা ব্যুরো প্রধান আবু তৈয়ব জামিনে মুক্ত হয়েছেন। বুধবার বিকাল ৫ টার দিকে তিনি খুলনা কারাগার থেকে বের হন।

আবু তৈয়বের পক্ষের আইনজীবী আক্তার জাহান রুকু এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সাংবাদিক আবু তৈয়বের পক্ষে হাইকোর্টে জামিনের আবেদন করা হয়েছিল। গত ৫ মে হাইকোর্ট তার জামিন মঞ্জুর করেন। ১২ মে ওই জামিন আদেশ খুলনা কারাগারে পৌঁছে। এরপর বিকালে কারাগার থেকে তিনি মুক্ত হন। 

উল্লেখ্য, সাংবাদিক আবু তৈয়বকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ২০ এপ্রিল আটক করে থানায় আনা হয়। ২১ এপ্রিল সকালে তাকে ওই মামলায় আদালতে হাজির করা হয়। এরপর ম্যাজিস্ট্রেট তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার বাদী হয়েছেন খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক। অভিযোগে বলা হয় পরস্পর যোগসাজশে ডিজিটাল ডিভাইস এর মাধ্যমে মিথ্যা ভিত্তিহীন আক্রমণাত্মক এবং মানহানিকর তথ্য প্রচারের মাধ্যমে জনমনে ঘৃনা বিদ্বেষ সৃষ্টি করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি গঠনের উপক্রম করার অপরাধ। মামলায় অপর আসামী হচ্ছে দৈনিক লোকসমাজ পত্রিকার রামপাল প্রতিনিধি সবুর রানা।

মামলায় তালুকদার আব্দুল খালেক উল্লেখ করেন, আবু তৈয়ব ফেসবুক অ্যাকাউন্টে ১৮ এপ্রিল যে কোন সময় বাদিকে হেয় প্রতিপন্ন করার মানুষে 'বণ্ড লাইসেন্স ম্যানেজিং ডাইরেক্টর খুলনা সিটি মেয়র? শুল্ক ফাঁকির জন্য আড়াই কোটি অর্থদণ্ড, ৫ কোটি ৫৩ লাখ টাকা দাবিনামা, বণ্ড লাইসেন্স বাতিল' শিরোনামে সংবাদ পরিবেশন করেন। 

 

/এফএএন/
সম্পর্কিত
ডিজিটাল আইন পুনর্বিবেচনার দাবিমত প্রকাশ ও ব্যক্তি-গোপনীয়তা এখনও ঝুঁকিপূর্ণ 
ডেটা ফাঁস: ডিজিটাল নিরাপত্তার অদৃশ্য সংকট ও আমাদের দায়বদ্ধতা
‘ডিজিটাল সিকিউরিটির নামে কোনও সাংবাদিককে জেলে পাঠানো হবে না’
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী