ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলার বিরুদ্ধে যশোরে বিক্ষোভ

যশোর  প্রতিনিধি
১৬ মে ২০২১, ১৯:২৭আপডেট : ১৬ মে ২০২১, ২০:০৩

ফিলিস্তিনি মুক্তিকামী নিষ্পেষিত মানুষের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামের প্রতি সমর্থন ও আগ্রাসী ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বের সব মানুষের ঐক্যের আহ্বান জানিয়ে রবিবার (১৬ মে) দুপুরে যশোরে মানববন্ধন করেছে প্রাচ্যসংঘ নামে একটি সংগঠন।

বিশিষ্ট লেখক, গবেষক সাংবাদিক বেনজীন খানের নেতৃত্বে যশোর শহরের মুজিব সড়কে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে একক বক্তব্য রাখেন বেনজীন খান।

তিনি বলেন, ১৯৪৮ সালে মানুষ মানুষের ভাই এই চিন্তা থেকেই ইহুদিদের আশ্রয় দিয়েছিল ফিলিস্তিন। বিশ্বের মানবতার আঁতুড়ঘর সেই ফিলিস্তিনকে আজ গ্রাস করেছে ইসরায়েল। তাদের মদত দিচ্ছে সাম্রাজ্যবাদী আমেরিকা আর মুসলিম দেশ হয়েও স্বার্থান্ধ সৌদিআরব।

তিনি বলেন, যখন ইহুদিদের আশ্রয় দেওয়া হয়েছিল, তার সেই সময় প্যালেস্টাইনের মাত্র ১০ শতাংশ ভূমির অধিকার ছিল ইসলায়েলের। আর আজ দখল করতে করতে তারা ৯০ শতাংশ গ্রাস করেছে।

ফিলিস্তিনিদের মুক্তিকামী জনতার প্রশংসা করে তিনি বলেন, প্যালেস্টাইনের মুক্তির মাধ্যমে বিশ্বের শোষিত, নিপীড়িত মানুষের মুক্তির সংগ্রাম অনেকদূর এগিয়ে যাবে।

এ মানববন্ধনে শ’খানেক মানুষ বিভিন্ন দাবি-দাওয়া সম্বলিত প্ল্যাকার্ড বহন করেন।

/টিএন/
সম্পর্কিত
ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর পুলিশের গুলি, জামায়াতের নিন্দা
আবারও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে জামায়াতের প্রতিবাদ
ঢাবিকে ‘কোচিং সেন্টার’ বলায় ক্ষুব্ধ সাদা দল, আন্দোলনের হুঁশিয়ারি
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের