নেশার টাকা না পেয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ 

বেনাপোল প্রতিনিধি
১৭ মে ২০২১, ১০:৫২আপডেট : ১৭ মে ২০২১, ১০:৫২

নেশার টাকা না পেয়ে ৮ মাসের অন্তঃসত্বা স্ত্রী রুমা খাতুনকে শ্বাসরোধ করে হত্যার পর গলায় রশি পেঁচিয়ে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে তার স্বামী আরিফুল ইসলাম টুটুলের বিরুদ্ধে। শনিবার (১৫ মে) দিনগত রাতে বেনাপোল পোর্ট থানার শিবনাথপুর বারোপোতা গ্রামে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

রুমা একই থানার ইছাপুর গ্রামের আব্দুল খালেকের মেয়ে। শিবনাথপুর বারোপোতা গ্রামে নিহত গৃহবধূর শ্বশুর বাড়ি।

স্থানীয়রা জানান, নেশার টাকা না পেয়ে রাতের কোনও এক সময় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা পর গলায় রশি দিয়ে ঝুলিয়ে রাখে টুটুল। মেয়েটি ৮ মাসের অন্তঃসত্ত্বা ছিল।

রুমার চাচাতো ভাই শামিম হোসেন জানান, টুটুল নেশা করায় রুমার সঙ্গে ভালো সম্পর্ক ছিল না। রুমার মরদেহ ঘরে গলায় রশি পেঁচানো অবস্থায় ঝুলছিল। তার পা খাটের সঙ্গে মিশে ছিল। তা দেখে সহজেই বোঝা যায় তাকে শ্বাসরোধে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছিল। নেশার টাকা না পেয়ে টুটুল তাকে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। লাশটি উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে বোঝা যাবে এটা হত্যা নাকি আত্মহত্যা।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের