কুষ্টিয়ায় নেচে-গেয়ে কিশোরের লাশ দাফন, দেওয়া হয়নি জানাজাও

কুষ্টিয়া প্রতিনিধি
১৭ মে ২০২১, ২৩:২৫আপডেট : ১৮ মে ২০২১, ১৫:৪১

কুষ্টিয়ার দৌলতপুরে জানাজা ছাড়াই নেচে-গেয়ে আঁখি (১৭) নামের এক কিশোরের মরদেহ দাফনের ঘটনা ঘটেছে। রবিবার (১৬ মে) রাতে উপজেলার পশ্চিম-দক্ষিণ ফিলিপনগর গ্রামে এ ঘটনা ঘটে। নেচে-গেয়ে মরদেহ দাফনের মোবাইলে ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়।

স্থানীয়রা জানান, বেশ কিছুদিন ধরে ব্লাড ক্যান্সারে ভুগছিল ওই গ্রামের মহসিন আলীর ছেলে আঁখি। বাবার সঙ্গে আঁখি রাজধানীর ফুটপাতে হকারি করতো। সম্প্রতি সে অসুস্থ হয়ে পড়লে গ্রামের বাড়িতে চলে আসেন তারা। রবিবার বিকেলে বাড়িতে তার মৃত্যু হয়। মৃত্যুর পর মহাসিন আলী তার ছেলের মরদেহ একই এলাকার ফকির শামীম রেজার হাতে তুলে দেন। পরে তার লোকজন নেচে-গেয়ে আঁখির মরদেহ দাফন করেন।

তারা আরও জানান, স্থানীয় মুসল্লিরা এর বিরোধিতা করলেও শামীম রেজা ফকির ও তার অনুসারীরা কর্ণপাত করেনি। পরে দাফনের ভিডিও মোবাইলে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিলে সেটি ভাইরাল হয়। অনেকেই শামীম রেজা ফকিরকে ভণ্ড আখ্যায়িত করে তার শাস্তির দাবি করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, শামীম রেজা ফকির গোলাম-এ-বাবা কালান্দার জাহাঙ্গীর সুরেশ্বরীর অনুসারী। নিজ বাড়িতে তার একটি আস্তানাও রয়েছে। ভক্ত অনুসারীদের নিয়ে তিনি সেখানেই সময় কাটান। গোলাম-এ-বাবা কালান্দার জাহাঙ্গীর সুরেশ্বরীর অনুসারীদের কেউ মারা গেলে জানাজা ছাড়াই নেচে-গেয়ে মরদেহ দাফন করা হয়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন, ঘটনাটি তার জানা নেই। এ ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী