মোংলায় বিদেশি জাহাজের প্রকৌশলীর করোনা শনাক্ত

মোংলা প্রতিনিধি
১৮ মে ২০২১, ২৩:০৭আপডেট : ১৮ মে ২০২১, ২৩:০৭

বাগেরহাটের মোংলা বন্দরে আসা থাইল্যান্ডের পতাকাবাহী এম ভি সুমি নামে একটি এলপিজি জাহাজের প্রধান প্রকৌশলীর করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার (১৮ মে) বিকালে তার করোনা পজিটিভ রিপোর্ট হাতে পায় বন্দর কর্তৃপক্ষ। মোংলা বন্দরের হারবার মাস্টার কমান্ডার শেখ ফকর উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

ওই প্রকৌশলীর নাম সুরিয়া। তিনি থাইল্যান্ডের নাগরিক।

শেখ ফকর উদ্দিন বলেন, ‘সোমবার (১৭ মে)  দুপুরে বিদেশি ওই জাহাজটি বন্দরে আসে। পশুর নদীর পাড়ে এনার্জিপ্যাক নামে এলপিজি কারখানায় ওই জাহাজ থেকে তরল গ্যাস খালাসও হয়। এর মধ্যেই ওই জাহাজের চিফ ইঞ্জিনিয়ার (প্রধান প্রকৌশলী) মি. সুরিয়ার জ্বর হয়ে শারীরিক অবস্থার অবনতি হলে বন্দরের নিজস্ব স্বাস্থ্য দফতর পোর্ট হেলথের মাধ্যমে তাকে খুলনার গাজী মেডিক্যালে ভর্তি করা হয়। এরপর আজ (মঙ্গলবার) তার নমুনা সংগ্রহ করলে করোনা পজিটিভ শনাক্ত হন তিনি।’ বিদেশি ওই জাহাজটি বন্দরের আইসোলেশন অ্যাংকর বেসক্রিকের চার নম্বর বয়ায় নোঙর করে রাখা হয়েছে বলেও জানান তিনি।

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট ইন্টারপোর্ট লিমিটেডের খুলনার প্রতিনিধি অসীম জানান, ওই জাহাজের মোট ১৪ নাবিকের নমুনাও সংগ্রহ করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম