কোয়ারেন্টিনে ধর্ষণের শিকার তরুণীর আত্মহত্যার চেষ্টা

খুলনা প্রতিনিধি
১৯ মে ২০২১, ১২:০৯আপডেট : ১৯ মে ২০২১, ১২:১৩

খুলনা পিটিআই কোয়ারেন্টিন সেন্টারে ধর্ষণের শিকার ভারতফেরত সেই তরুণী আত্মহত্যার চেষ্টা করেছেন। মঙ্গলবার দিবাগত রাতে (১৮ মে) তিনি আত্মহত্যার চেষ্টা করলে কোয়ারেন্টিন সেন্টারে থাকা অন্যান্য নারী এবং নারী পুলিশ সদস্যরা তাকে রক্ষা করেন। খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

কোয়ারেন্টিনে তরুণীকে ধর্ষণ: অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলার প্রস্তুতি

জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, ডাক্তারি পরীক্ষার পর মঙ্গলবার বিকালে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসি থেকে ওই তরুণীকে খুলনা পিটিআই কোয়ারেন্টিন সেন্টারে নিয়ে যাওয়া হয়। ওই তরুণী সেখান থেকে তাকে ছেড়ে দেওয়ার দাবি জানালে ১৪ দিনের কোয়ারেন্টিন শেষ না হওয়ায় কেউ তাতে রাজি হননি। এরপর রাত সাড়ে ৮টার দিকে তিনি ঘরের দরজা বন্ধ করে আত্মহত্যার চেষ্টা করেন।

কোয়ারেন্টিনে থাকা ভারতফেরত তরুণীকে ধর্ষণ, এএসআই গ্রেফতার

এ ঘটনা টের পেয়ে ওই সেন্টারে থাকা অন্যান্য নারী ও নারী পুলিশ সদস্যরা তাকে রক্ষা করেন। ঘটনার পর জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদফতর এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেন্টারটি পরিদর্শনে যান। এছাড়া ওই নারীকে তদারকির জন্য নারী পুলিশ নিযুক্ত করা হয়েছে। বুধবার ওই তরুণীর ১৪ দিনের কোয়ারেন্টিন শেষ হচ্ছে। তার করোনা টেস্ট করে ফলাফল নেগেটিভ হলে তাকে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

কোয়ারেন্টিনে থাকা তরুণীকে ধর্ষণ, এএসআই বরখাস্ত

উল্লেখ্য, ১ মে থেকে এএসআই মোকলেছুর রহমান খুলনা পিটিআই কোয়ারেন্টিন সেন্টারের দায়িত্বে ছিলেন। ৪ মে ভারত থেকে ফিরে ওই তরুণী সেখানে কোয়ারেন্টিনে থাকেন। গত ১৩ মে দিবাগত রাতে ডিউটিতে থাকাকালীন এএসআই মোকলেছুর রহমান নিচতলা হতে দ্বিতীয় তলায় কোয়ারেন্টিনে অবস্থানরত ওই তরুণীর (২২) কক্ষে বিনা অনুমতিতে প্রবেশ করে তার মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করেন। এরপর ১৫ মে রাতে সে আবারও গেলে তরুণী চিৎকার করে। এরপর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। ফলে কেএমপি’র প্রসিকিউশন আদেশ (নম্বর-১৭৬) বলে রবিবার (১৬ মে) এএসআই মোকলেছুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়। ১৭ মে মামলা দায়ের হওয়ার পর ওইদিনই পুলিশ মোকলেছুর রহমানকে গ্রেফতার করে জেল হাজতে পাঠায়।

প্রাথমিক তদন্তে কোয়ারেন্টিনে তরুণী ধর্ষণের সত্যতা মিলেছে

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে থাকা অবস্থায় সময় ওই তরুণী বলেন, তার দুটি সন্তান রয়েছে। এ ঘটনায় তিনি সামাজিকভাবে হেয় হয়েছেন। তিনি আসামির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

/টিটি/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের