ভিক্ষুকের তিলে তিলে জমানো টাকা উদ্ধার করলো পুলিশ

বেনাপোল প্রতিনিধি
২২ মে ২০২১, ২০:২৩আপডেট : ২২ মে ২০২১, ২০:২৩

বেনাপোল পোর্ট থানার দুই নম্বর দুর্গাপুর গ্রামে বাস করেন ৬০ বছর বয়সী ফাতেমা বেগম। অনেক আগে তা স্বামী মারা গেছেন। সংসারে আয় রোজগার করার মত কোন সন্তানাদি ছিল না তার। তাই মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করেন তিনি। শেষ বয়সে একটু ভালো থাকার জন্য ১০, ২০, ৫০ ও ১০০ টাকা করে জমিয়ে একটি ভবিষ্যৎ তহবিল করেন। এইভাবে জমা হয়েছিল প্রায় ৫০ হাজার টাকা।

তার এই তিল তিল করে জমানো টাকার দিকে নজর পড়ে এক প্রতিবেশীর। কৌশলে ফাতেমা বেগমকে বুঝিয়ে ধার নেন নগদ ৫০ হাজার টাকা। বেশকিছু দিন পর ওই টাকা ফেরত চাইলে তিনি নানা অজুহাতে আজ না কাল এভাবে সময়ক্ষেপণ করতে থাকেন। অবশেষে শেষ সম্বলটুকু ফিরে পেতে একপর্যায়ে ক্লান্ত হয়ে পড়েন ফাতেমা বেগম। টাকা ফেরত না পেয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে লিখিত অভিযোগ দেন তিনি। এ অভিযোগের ভিত্তিতে প্রতিবেশীর কাছ থেকে ফাতেমার ৫০ হাজার টাকা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

বেনাপোল পোর্ট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা জানান, তদন্ত করে টাকা উদ্ধার পূর্বক শুক্রবার ভিক্ষুক ফাতেমা বেগমকে বুঝিয়ে দেওয়া হয়েছে। টাকা ফেরত পেয়ে খুশিতে কেঁদে ফেলেন এই বৃদ্ধা।

এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান বলেন, একজন ভিক্ষুক তার ধার দেওয়া টাকা ফেরত না পেয়ে থানায় অভিযোগ করে। ভিক্ষুকের অভিযোগ আমলে নিয়ে তদন্ত করে ভিক্ষুকের শেষ সম্বল ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে ওই টাকা তার হাতে তুলে দেওয়া হয়।

/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের