সাতক্ষীরায় ভারতফেরত ১৭ জন করোনা পজিটিভ, জেলাজুড়ে আতঙ্ক

সাতক্ষীরা প্রতিনিধি
২৪ মে ২০২১, ০০:৪৮আপডেট : ২৪ মে ২০২১, ০০:৪৮

বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে সাতক্ষীরায় ফিরে আসা ৩৩৭ বাংলাদেশি নাগরিকের নমুনা পরীক্ষা শেষে ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এমন খবরে আতঙ্কিত হয়ে পড়েছেন জেলার সাধারণ মানুষ।

স্বাস্থ্য বিভাগ বলছে, শনাক্তদের নমুনা আইইডিসিআর-এ পাঠানো হয়েছে। সেখান থেকে রিপোর্ট আসার পর জানা যাবে তাদের শরীরে ভারতীয় ভেরিয়েন্ট ভাইরাস আছে কিনা।

এদিকে জেলায় এখন পর্যন্ত মোট করোনা আক্রান্ত রোগী রয়েছেন ৮৪ জন। এরমধ্যে ২৩ জন মেডিক্যাল কলেজ হাসপাতালে, একজন মেডিক্যাল আইসিইউতে এবং বাকি ৬০ জন নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। বর্তমানে সাতক্ষীরায় প্রতিদিনই বাড়ছে করোনার রোগীর সংখ্যা।

অপরদিকে, ৩৩৭ জন বাংলাদেশি নাগরিকের মধ্যে ১৭ জন করোনা রোগীকে রেখে বাকি ৩২০ জনকে ইতোমধ্যে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন সাফায়াত জানান, ভারত থেকে আসা ৩৩৭ জন বাংলাদেশি নাগরিকের মধ্যে ১৭ জন করোনা রোগীকে রেখে বাকি ৩২০ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। করোনা আক্রান্তদের সাতক্ষীরার মেডিক্যাল কলেজ হাসপাতালে আলাদা ইউনিটে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

/এনএইচ/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের