চৌগাছার এক বাড়ি থেকে ৫টি গরু চুরি

যশোর প্রতিনিধি
০৬ জুন ২০২১, ১৫:২৭আপডেট : ০৬ জুন ২০২১, ১৫:২৭

যশোরের চৌগাছায় এক রাতে একটি বাড়ি থেকে ৫টি গরু চুরি হয়েছে। শনিবার (৫ জুন) দিবাগত রাতে চৌগাছা পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের ডিগ্রি কলেজ এলাকার চান্দু বিশ্বাসের বাড়িতে এ ঘটনা ঘটে।

চুরি যাওয়া গরুর মধ্যে দুটি গাভী, একটি এঁড়ে ও দুটি বাছুর রয়েছে। যার অনুমানিক মূল্য ৪ লাখ টাকা বলে জানান পরিবারের সদস্যরা।

বাড়ির মালিকের স্ত্রী শাহানারা বেগম ও ছেলে শেখ শাদি জানান, রাত ১২টা পর্যন্ত গরুগুলো গোয়ালঘরে ছিল। রাত ৩টার দিকে বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির কিছু সময় পরে গোয়ালঘরে গিয়ে দেখেন, সেখানে একটি গরুও নেই। খোঁজ নিয়ে দেখতে পান, বাড়ির পেছনের গেটের তালা ভাঙে  চোরেরা গরুগুলো নিয়ে গেছে।

স্থানীয় কাউন্সিলর জিএম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় চৌগাছা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন চুরি যাওয়া গরুর মালিক চান্দু বিশ্বাস।’

চৌগাছা থানার অফিচার্জ ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সবুজ বলেন, ‘গরু চুরির বিষয়টি আমাদের জানানো হয়েছে। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম