প্রধানমন্ত্রীর গাড়িবহরে হামলা মামলার আসামি বিএনপি নেতার মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি
১৫ জুন ২০২১, ১৫:৩৯আপডেট : ১৫ জুন ২০২১, ১৫:৩৯

সাতক্ষীরা জেলা কারাগারে অসুস্থ হয়ে মারা গেছেন বিএনপি নেতা মাহফুজুর রহমান সাবু। তিনি তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার আসামি ছিলেন।

সোমবার (১৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়। কারা কর্তৃপক্ষ বলছেন, শারীরিক অসুস্থতার কারণে মারা গেছেন তিনি। মাহফুজুর রহমান সাবু কলারোয়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি। তিনি কলারোয়া পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।

সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন বলেন, প্রধানমন্ত্রীর গাড়িবহরে হামলা মামলায় তিন মাস ধরে কারাগারে সাবু। পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, সোমবার সন্ধ্যায় অসুস্থ হলে কারা কর্তৃপক্ষ তাকে হাসপাতালে নেয়। সেখানেই মারা যান।

সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ ইফতেখার আলী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলায় কারাগারে ছিলেন সাবু। কাগারারে তিনি মারা গেছেন। কি কারণে মারা গেলেন সেটি কর্তৃপক্ষ বলতে পারবেন।

সাতক্ষীরা জেলা কারাগারের জেলার মো. কামরুল ইসলাম জানান, হৃদরোগ ও ডায়াবেটিস রোগে ভুগছিলেন তিনি। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাতে তিনি মারা যান। কারাগারে নয়, চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তিনি মারা গেছেন।

/এএম/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে