খুমেকের ল্যাবে ২৪ ঘণ্টায় ২০০ জনের করোনা শনাক্ত

খুলনা প্রতিনিধি
১৫ জুন ২০২১, ২১:৪৪আপডেট : ১৫ জুন ২০২১, ২১:৪৪
image

খুলনা প্রতিনিধিগত ২৪ ঘণ্টায় খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ৫৩৬টি নমুনা করোনা পরীক্ষায় ২০০ জন আক্রান্ত হিসেবে হয়েছেন। মঙ্গলবার (১৫ জুন) রাত ৮টার দিকে কলেজের উপাধ্যক্ষ ও করোনা মুখপাত্র ডা. মেহেদী নেওয়াজ এ তথ্য জানান।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ৫৩৬টি নমুনার ৩৭৫টি খুলনা জেলার। বাকি নমুনা অন্যান্য জেলার থেকে আসা। পরীক্ষায় ২০০ জনের করোনা পজিটিভ এসেছে। এর মধ্যে খুলনা মহানগরী ও জেলার ১৪৯, বাগেরহাটের ৩১, যশোরের ৫, সাতক্ষীরার ৫, ঝিনাইদহের ৬ ও নড়াইল জেলার ৪ জন রয়েছেন। শনাক্তের হার ৩৭.৩১ শতাংশ।

এদিকে খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালে জুন মাস থেকেই রোগীর চাপ বাড়ছে। ফলে ধারণক্ষমতার বেশি রোগী চিকিৎসাধীন রয়েছেন হাসপাতালটিতে। ১০০ শয্যাবিশিষ্ট করোনা হাসপাতালটিতে বর্তমানে ১৫৪ জন রোগী ভর্তি রয়েছেন। রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় হাসপাতালে শয্যা সংকট দেখা দিয়েছে। রোগীর চাপ সামলাতে ফ্লোরেও চিকিৎসা দেওয়া হচ্ছে। একইসঙ্গে সেবা প্রদানে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা হাসপাতালটিতে চিকিৎসাধীন অবস্থায় ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ২ এবং উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু হয়।

মঙ্গলবার বিকেলে খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকালপারসন সুহাস রঞ্জন হালদার এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, হাসপাতালের ধারণক্ষমতার চেয়ে রোগীর সংখ্যা বেড়েছে। ফলে চিকিৎসাসেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। যেহেতু এখানে ১০০ বেড রয়েছে, তাই অতিরিক্ত ভর্তি হওয়া রোগীদের ফ্লোরে রেখে সেবা দিতে হচ্ছে। মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ১৫১ জন রোগী ভর্তি ছিলো। তা বেড়ে এখন ১৫৪ জন হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত রোগী ১২৪ এবং বাকি ৩০ জন উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন। হাসপাতালের আইসিইউতে ২০ ও এইচডিইউতে ২০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৩ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪৪ জন।

/এফআর/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী