সাতক্ষীরায় একদিনে ৯ জনের মৃত্যু, শনাক্তের হার ৬০ শতাংশ

সাতক্ষীরা প্রতিনিধি
১৯ জুন ২০২১, ১৫:৩৪আপডেট : ১৯ জুন ২০২১, ১৫:৩৮

গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় নয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা পজিটিভ ছিলেন একজন। বাকি আটজন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। শনিবার (১৯ জুন) দুপুরে সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিক্যাল কর্মকর্তা ডা. জয়ন্ত কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতাল, সদর হাসপাতাল ও ছয়টি ক্লিনিকে ৩৬১ জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে করোনা পজিটিভ ৩৮ জন। পাশাপাশি ৮২৯ জন করোনা রোগী নিজ বাড়িতে আইসোলেশনে আছেন। জেলায় এ পর্যন্ত করোনায় ৫৭ ও করোনা উপসর্গে ২৬৬ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন দুই হাজার ৭৮৪ জন। গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরা মেডিক্যালে ৯২ জনের নমুনা পরীক্ষা করে ৫৬ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৬০ দশমিক ৮৭ শতাংশ।

এদিকে, সাতক্ষীরায় শনিবার থেকে তৃতীয় দফার লকডাউন শুরু হয়েছে। এবারের লকডাউন বাস্তবায়নে কঠোর হবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সিভিল সার্জন ডা. মো. হুসাইন সাফায়াত জানিয়েছেন, করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় জেলায় লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে। আগামী ২৪ জুন মধ্যরাত পর্যন্ত লকডাউন বহাল থাকবে।

/এএম/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি