জেলা আ.লীগের কমিটিতে মাশরাফি

নড়াইল প্রতিনিধি
২১ জুন ২০২১, ১৫:৫১আপডেট : ২১ জুন ২০২১, ১৬:১১

নড়াইল জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটিতে সদস্য পদ পেয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের এমপি মাশরাফি বিন মর্তুজা। রবিবার (২০ জুন) জেলা আওয়ামী লীগের ৭৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কমিটিতে উপদেষ্টা পরিষদ সদস্য হয়েছেন মাশরাফির বাবা গোলাম মর্তুজা স্বপন।

নড়াইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন খান নিলু জানান, মাশরাফি জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির চার নম্বর সদস্য হয়েছেন। কমিটির ১ নম্বর সদস্য হয়েছেন জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মোল্লা এমদাদুল হক, ২ নম্বর সদস্য হয়েছেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, ৩ নম্বর সদস্য হিসেবে রয়েছেন নড়াইল-১ আসনের এমপি বি এম কবিরুল হক মুক্তি।

দলীয় সূত্র জানায়,এই প্রথম নড়াইল আওয়ামী লীগের পদ পেলেন মাশরাফি। এর আগে তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য হয়েছিলেন। সেটিই আওয়ামী লীগে তার প্রথম পদ।

২০১৯ সালের ৩ ডিসেম্বর নড়াইল জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ মাঠের সুলতান মঞ্চ চত্ত্বরে অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সম্মেলনে সভাপতি হিসেবে অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক হিসেবে মো. নিজাম উদ্দিন খান নিলুর নাম ঘোষণা করেন ওবায়দুল কাদের। সম্মেলনের দেড় বছর পর ৭৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলো।

/টিটি/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের