নদীতে নিখোঁজের ৩০ ঘণ্টা পর সেই নাবিকের লাশ উদ্ধার

মোংলা প্রতিনিধি
২২ জুন ২০২১, ২১:১৩আপডেট : ২২ জুন ২০২১, ২১:১৩
image

দীর্ঘ ৩০ ঘণ্টা পর মোংলা বন্দরে জাহাজ থেকে পা পিছলে পশুর নদীতে পড়ে যাওয়া নাবিক জাবের আলীর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস সদস্যরা।

মঙ্গলবার (২২ জুন) বিকেলে পশুর নদীর লাউডোব খেয়াঘাট এলাকায় তার লাশ ভেসে ওঠে। জাবের আলী কার্গো জাহাজ এমভি মোকসেদপুরের (ফেনী) লস্কর (নাবিক)। তিনি নড়াইলের চুনখোলা গ্রামের মৃত হাসেম বিশ্বাসের ছেলে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মোংলা ইপিজেড স্টেশনের স্টেশন কর্মকর্তা আরশাদ আলী বলেন, সোমবার নিখোঁজের পর থেকে খুলনার ডুবুরি দলসহ আমরা উদ্ধার অভিযান শুরু করি। কিন্তু পানি ও স্রোত বেশি থাকায় জাবেরের সন্ধান পাইনি।

তিনি বলেন, মঙ্গলবার বিকেলে ডুবে যাওয়া স্থানের পাশেই তার লাশ ভেসে ওঠে। আমরা নিহতের লাশ উদ্ধার করেছি।

সোমবার (২১ জুন) সকাল ১১ টায় মোংলা বন্দরের পশুর নদীতে অবস্থান করা বয়ার সঙ্গে বেঁধে রাখা জাহাজের রশি খুলতে গেলে নদীতে পড়ে নিখোঁজ হন জাবের। নিখোঁজের পরপরই ফায়ার সার্ভিসের ডুবুরি দল, কোস্ট গার্ড ও পুলিশ জাবেরকে উদ্ধারে অভিযান শুরু করে।

এ ঘটনায় এর আগে জাহাজের মাস্টার মো. আব্দুর রশিদ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী