একদিনের ব্যবধানে মৃত্যু বেড়েছে খুলনার হাসপাতালে

খুলনা প্রতিনিধি
৩০ জুন ২০২১, ১০:৩৮আপডেট : ৩০ জুন ২০২১, ১০:৫২

খুলনার সরকারি-বেসরকারি তিন হাসপাতালে বুধবার (৩০ জুন) সকাল সাড়ে ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১৩ জন করোনা পজিটিভ রোগীর মৃত্যু হয়েছে। খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল করোনা ইউনিটে মৃত্যু দুই জন, খুলনা জেনারেল হাসপাতাল করোনা ইউনিটে তিন জন পজিটিভ ও গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে আট রোগীর মৃত্যু হয়েছে। এরআগে, মঙ্গলবার (২৯ জুন) তিন হাসপাতালে ১২ জন মারা যান।   

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. সুহাস রঞ্জন হালদার জানান, ৩০ জুন সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালে ২০১ জন করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে রেড জোনে ১১৩ জন, ইয়োলো জোনে ৪৮ জন, এইচডিইউতে ২০ জন ও আইসিইউতে ২০ জন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় এখানে ভর্তি হয়েছেন ৪৬ জন আর ছাড়পত্র নিয়েছেন ২৮ জন। এ সময়ের মধ্যে করোনা আক্রান্ত দুই রোগী মারা যান। 

খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হন ১৮ জন। পুরুষ ১১ জন ও মহিলা ৭ জন। ছাড়পত্র নিয়েছেন ১৬ জন। এসময়ে তিন জন মারা গেছেন। হাসপাতালে ৬৫ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে পুরুষ ৩৩ জন ও ৩২ জন নারী রোগী রয়েছেন।

বেসরকারি গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. গাজী মিজানুর রহমান জানান, হাসপাতালে ৩০ জুন সকাল সাড়ে ৮টা পর্যন্ত ৮৫ জন পজিটিভ রোগী ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২১ জন, আর ছাড়পত্র নিয়েছেন ২০ জন। এখানে ৩২ জনের নমুনা পরীক্ষায় ২৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

খুলনা মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে ২৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে। যা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪৬.৭৪ শতাংশ। এর আগে সোমবার খুমেক ল্যাবে শনাক্তের হার ছিল ৩৮.৯৩ শতাংশ, রবিবার ছিল ৩৯.৬৫ শতাংশ, শনিবার ছিল ৫০ শতাংশ, শুক্রবার ছিল ৩৭.৯০ শতাংশ, বৃহস্পতিবার ছিল ৫১.৫৫ শতাংশ, বুধবার ছিল ৩৪ শতাংশ আর মঙ্গলবার এই হার ছিল ৪০ শতাংশ।

খুলনা মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, খুমেকের পিসিআর মেশিনে মোট ৫৬৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৬৫ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। যার মধ্যে খুলনার ৪৮২ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ২৩৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এছাড়া বাগেরহাটে ১৩ জন, যশোরে ছয় জন, সাতক্ষীরার তিন জন, নড়াইল-পিরোজপুর ও গোপালগঞ্জের একজন করে রোগী রয়েছেন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের