মোংলা বন্দরে ২৯ কোটি টাকা বেশি রাজস্ব আদায়

মোংলা প্রতিনিধি
০৪ জুলাই ২০২১, ২০:২৯আপডেট : ০৪ জুলাই ২০২১, ২০:২৯

রাজস্ব আদায়ে নতুন রেকর্ড গড়েছে দেশের অন্যতম সমুদ্রবন্দর মোংলা। ২০২০-২১ অর্থবছরে  সর্বোচ্চ ৯৭০টি জাহাজ আগমনের ফলে রাজস্ব আদায়ের রেকর্ড হয়েছে।

এ সময়ে মোংলা বন্দরে রেকর্ড পরিমাণ পণ্য ওঠানামা হয়েছে। গত অর্থবছরে ১১৯ দশমিক ৪৫ শতাংশ পণ্য খালাস করেছিল। যা থেকে বন্দর নিট মুনাফা আয় করে ১৩০ কোটি টাকা। এটি লক্ষ্যমাত্রার চেয়ে ২৯ কোটি টাকা বেশি। 

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা রবিবার (৪ জুলাই) বন্দরের সভা কক্ষে সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের এ তথ্য জানান। 

বন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) মোস্তফা কামাল বলেন, ২০২০-২১ অর্থবছরে বন্দরে আগত ৯৭০টি জাহাজ থেকে ১১৯ দশমিক ৪৫ শতাংশ পণ্য খালাস হয়। এছাড়া ৪৩ হাজার ৯৫৯ টিইইউজ কনটেইনার হ্যান্ডলিং হয় এবং ১৪ হাজার ৪৭৪টি রিকন্ডিশন গাড়ি আমদানি হয়। তবে এসব গাড়ির ৪০ শতাংশ খালাসও হয়েছে বলে দাবি করে বন্দর কর্তৃপক্ষ। 

করোনাকালীন সময়ে নয়টি মেগা প্রকল্পের কাজ চলমান রয়েছে জানিয়ে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা বলেন, বন্দরের উন্নয়নে মাস্টারপ্ল্যান তৈরির কাজ চলছে। এটি বাস্তবায়ন হলে দেশের অর্থনীতি ও আমদানি-রফতানি বাণিজ্যে ব্যাপক ভূমিকা রাখতে সক্ষম হবে মোংলা বন্দর। 

একই সঙ্গে চলতি অর্থবছরে এই বন্দরে এক হাজারেরও অধিক জাহাজ আগমনসহ ৩৬০ কোটি টাকা রাজস্ব আদায়ের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

২০২০-২১ অর্থবছরে মোংলা বন্দর কর্তৃপক্ষের অর্জন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সদস্য (হারবার ও মেরিন) ক্যাপ্টেন এম আবদুল ওয়াদুদ তরফদার, পরিচালক (প্রশাসন) মো. শাহিনুর আলম, হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন, প্রধান অর্থ ও হিসাবরক্ষণ কর্মকর্তা মো. সিদ্দিকুর রহমান, পরিকল্পনা প্রধান জহিরুল হক, পরিচালক (ট্রাফিক) মোস্তফা কামাল, উপপ্রধান প্রকৌশলী মো. মাহাবুবুর রহমান মিনা ও বন্দর চেয়ারম্যানের একান্ত সচিব মো. নিয়ামুর রহমান।

/এএম/
সম্পর্কিত
জ্বালানি সংকট: মোংলা বন্দরে পণ্য খালাসে অচলাবস্থা
আমদানিকৃত সার মোংলা বন্দরে খালাস হয় কেন? 
চট্টগ্রাম ও মোংলা বন্দরজ্বালানি সংকটে পণ্য খালাস করতে পারছে না লাইটার জাহাজ
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম