করোনা রোগীদের সেবায় নিবেদিত চিকিৎসক নিজেই আক্রান্ত হলেন

যশোর প্রতিনিধি
০৭ জুলাই ২০২১, ১৯:২০আপডেট : ০৭ জুলাই ২০২১, ১৯:২০

যশোরের মণিরামপুর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. অনুপ কুমার বসু করোনা পজিটিভ হয়েছেন। বুধবার মণিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার শুভ্রারানী দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন।

শুভ্রারানী দেবনাথ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ডা. অনুপ কুমার বসু বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন।  এখন তার অবস্থা বেশ ভালো।’

স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন, ডা. বসু গত বছরে করোনাকাল থেকেই ঝুঁকি নিয়ে সন্দেহভাজন রোগীদের বাড়ি বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ, আক্রান্ত বাড়ি লকডাউন করা, রোগীদের সার্বক্ষণিক চিকিৎসাসেবা দেওয়া, হাসপাতাল থেকে সংগ্রহ করা নমুনা সিভিল সার্জন অফিসে পাঠানো, আগত ফলাফল আক্রান্তদের সরবরাহ করা, প্রশাসনের সঙ্গে করোনাকালে করণীয় সভায় যোগদান, করোনা সচেতনতামূলক প্রচারণা, সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ ও গণমাধ্যমকর্মীদের ব্রিফিং ইত্যাদি সবই করেছেন। গত একমাস ধরে মণিরামপুর হাসপাতালে করোনা ইউনিটে ভর্তি রোগীদের বেড টু বেড চিকিৎসাসেবা দিয়েছেন।

মঙ্গলবার র‌্যাপিড টেস্টে তার করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এরপর থেকে গৃহবন্দি তিনি। স্ত্রী-সন্তানদের কাছ থেকে রয়েছেন আলাদা। কয়েকদিন টানা করোনা রোগীদের সেবা দিয়ে গত সোমবার থেকে অসুস্থ বোধ করেন ডা. অনুপ। আক্রান্ত হন জ্বর, সর্দি-কাশিতে। এখন জ্বর না থাকলেও পুরো শরীরে ব্যথা অনুভব করছেন। মাঝে মাঝে হচ্ছে কাশি।

নিজে আক্রান্ত হলেও পুরোপুরি বিশ্রামে যেতে পারছেন না এই চিকিৎসক। সিভিল সার্জন অফিস থেকে ফোকাল পারসন হিসেবে তার মোবাইল নম্বর দেওয়া থাকায় অনবরত কল করছেন রোগীর স্বজনরা। তাদের চিকিৎসা সংক্রান্ত পরামর্শ দিতে হচ্ছে।

ডা. অনুপ সাংবাদিকদের বলেন, ‘সোমবার একটা রোগী ভর্তি করে চিকিৎসা দেওয়ার সময় নিজে অসুস্থ বোধ করি। এরপর দ্রুত কেশবপুরের বাসায় চলে আসি। এখানে নিজে চিকিৎসা নিচ্ছি। পাশাপাশি মণিরামপুরের ২০০ রোগীকে মোবাইল ফোনে চিকিৎসা দিচ্ছি।’

/এমএএ/
সম্পর্কিত
হঠাৎ হাসপাতাল পরিদর্শনে হাসনাত আবদুল্লাহ, ৫ চিকিৎসককে শোকজ
ধর্ষণের অভিযোগে গ্রেফতার সরকারি চিকিৎসক
হামের প্রাদুর্ভাব: ঈদে ছুটি পাচ্ছেন না সংশ্লিষ্ট চিকিৎসক ও নার্সরা
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের