দুই চিকিৎসকের ওপর হামলা, চট্টগ্রামে ২৪ ঘণ্টা সেবা দেবেন না চিকিৎসকরা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২২ এপ্রিল ২০২৪, ২২:৫৮আপডেট : ২২ এপ্রিল ২০২৪, ২২:৫৮

চট্টগ্রামে দায়িত্বরত অবস্থায় দুই চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে মঙ্গলবার (২৩ এপ্রিল) সারাদিন সেবা দেবেন না চিকিৎসকরা। সোমবার বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রাম শাখার সভাপতি ডা. মুজিবুল হক খান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি বলেন, দুই চিকিৎসকের ওপর হামলায় জড়িতদের গ্রেফতারের দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকাল ৬টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টা আমরা চিকিৎসা সেবা দেওয়া থেকে বিরত থাকবো। চট্টগ্রামের সব বেসরকারি হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারে সেবা বন্ধ থাকবে। একই সময়ে প্রাইভেট প্র্যাকটিসও বন্ধ রাখবো। তবে হাসপাতালের জরুরি বিভাগ খোলা থাকবে। আগের ভর্তি রোগীদের চিকিৎসা সেবা চলবে।

এদিকে, কর্মসূচি সংক্রান্ত বিএমএ চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ ফয়সল ইকবাল চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পটিয়া জেনারেল হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. রক্তিম দাশের ওপর হামলাকারী ছৈয়দ চেয়ারম্যানসহ অন্য আসামিদের গ্রেফতার ও চট্টগ্রাম মেডিক্যাল সেন্টারে এনআইসিইউতে কর্তব্যরত শিশু রোগ বিশেষজ্ঞ ডা. রিয়াজ উদ্দিন শিবলুর ওপর হামলার মূল আসামিসহ জামিনপ্রাপ্তদের জামিন বাতিলের দাবি ও অন্য আসামিদের গ্রেফতারের দাবিতে গত ১৭ এপ্রিল বিএমএ চট্টগ্রাম শাখা, স্বাধীনতা চিকিৎসক পরিষদ চট্টগ্রাম শাখা, বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান সমিতি, বাংলাদেশ শিশু চিকিৎসক সমিতি ও অন্যান্য চিকিৎসক সংগঠনের যৌথ সভার সিদ্ধান্ত
অনুযায়ী বিভিন্ন কর্মসূচি দেয়।

কর্মসূচির মধ্যে আছে- মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত সব প্রকার প্রাইভেট প্র্যাকটিস (ব্যক্তিগত চেম্বার, হাসপাতালে নতুন রোগী ভর্তি, ডায়াগনস্টিক সেন্টারে নুতন রোগীর সেবা) বন্ধ থাকবে। বেসরকারি হাসপাতাল ক্লিনিকে আগের ভর্তি রোগীর চিকিৎসা সেবা চলবে। ডায়াগনস্টিক সেন্টারে পূর্বের রোগীর রিপোর্ট ডেলিভারি দেওয়া যাবে, কোনও নতুন রোগী এন্ট্রি বা সেবা দেওয়া যাবে না।

এর আগে বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে একই দাবিতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের সামনে চিকিৎসকদের বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে মানববন্ধন পালন করা হয়। 

উল্লেখ্য, গত ১০ এপ্রিল চট্টগ্রামের পটিয়া জেনারেল হাসপাতালে দুর্ঘটনায় আহত এক রোগীকে চিকিৎসা দিতে দেরি হওয়ার অভিযোগ তুলে কর্তব্যরত চিকিৎসক রক্তিম দাশকে বেধড়ক মারধর করা হয়। এ ঘটনার পর গত ১৪ এপ্রিল চট্টগ্রাম মেডিক্যাল সেন্টার হাসপাতালের এনআইসিইউতে থাকা নিউমোনিয়া আক্রান্ত এক রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে কর্তব্যরত চিকিৎসক রিয়াজ উদ্দিন শিবলুর ওপর হামলা চালানো হয়।

/এফআর/
সম্পর্কিত
হঠাৎ হাসপাতাল পরিদর্শনে হাসনাত আবদুল্লাহ, ৫ চিকিৎসককে শোকজ
ধর্ষণের অভিযোগে গ্রেফতার সরকারি চিকিৎসক
হামের প্রাদুর্ভাব: ঈদে ছুটি পাচ্ছেন না সংশ্লিষ্ট চিকিৎসক ও নার্সরা
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের