এমপি নাবিলের পক্ষে যশোরে খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত

যশোর প্রতিনিধি
১২ জুলাই ২০২১, ২০:৩০আপডেট : ১২ জুলাই ২০২১, ২০:৩৪

যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের পক্ষ থেকে সদর উপজেলার সব ইউনিয়নে ধারাবাহিকভাবে করোনায় কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল উপস্থিত থেকে এসব খাদ্যসামগ্রী বিতরণ করছেন।

সোমবার (১২ জুলাই) উপজেলার হৈবতপুর ইউনিয়নে চা-বিক্রেতা, রিকশাচালক ও দিনমজুরসহ কর্মহীন ১৩০ জনকে খাদ্যসামগ্রী দেওয়া হয়। এছাড়া যশোর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে ১০০ প্যাকেট রান্না করা খাবার ও বিভিন্ন ওয়ার্ডে ৭০০ প্যাকেট সবজি বিতরণ করা হয়।

হৈবতপুর ইউনিয়নের সাতমাইল বাজারে খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আলীমুজ্জামান মিলন, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক আবু মুসা মধু, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবু সিদ্দিক ও শহর যুবলীগের আহ্বায়ক মাহমুদুল হাসান মিলু।

এদিকে, যশোর পৌরসভার ১, ৩, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড এলাকার ৭০০ পরিবারকে বিনামূল্যে সবজি দিয়েছেন আনোয়ার হোসেন বিপুল।  

অপরদিকে, কর্মহীন মানুষকে রান্না করা খাবার প্রদানের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে সোমবার ৩ নম্বর ওয়ার্ডের ঘোপ সেন্ট্রাল রোড এলাকায় ১০০ প্যাকেট খাবার দেওয়া হয়েছে।

/এএম/
সম্পর্কিত
ডিসি সম্মেলনে ত্রাণমন্ত্রী হাওর ও উত্তরাঞ্চলে বজ্রপাত মোকাবিলায় সেল্টার নির্মাণ করা হবে
ত্রাণমন্ত্রী দুলুকে রাজধানীর হাসপাতালে ভর্তি
সৈয়দপুরে গিয়ে অসুস্থ ত্রাণমন্ত্রী, ঢাকায় আনা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্সে
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী