সাতক্ষীরায় করোনায় সাংবাদিকের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি
১৩ জুলাই ২০২১, ১৬:৩৭আপডেট : ১৩ জুলাই ২০২১, ১৬:৩৭

সাতক্ষীরায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন তরুণ সাংবাদিক সদরুল কাদির শাওন (৩৫)। সোমবার (১২ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে সাতক্ষীরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মঙ্গলবার (১৩ জুলাই) বেলা ১১টার দিকে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সাংবাদিক শাওনের দুলাভাই মেহেদি হাসান রনি। সদরুল কাদির শাওন দৈনিক ভোরের পাতার স্টাফ রিপোর্টার (সাতক্ষীরা) হিসেবে কর্মরত ছিলেন।

এছাড়া তিনি আলোর যাত্রা নামে একটি অনলাইন পোর্টালের সম্পাদক ও প্রকাশক ছিলেন। তার বাড়ি সদর উপজেলার লাবসা ইউনিয়নের থানাঘাটা গ্রামে। মৃত্যুকালে স্ত্রী ও এক কন্যাসন্তানসহ অসংখ্য স্বজন রেখে গেছেন। 

সাংবাদিক সদরুল কাদির শাওনের মৃত্যুতে সাতক্ষীরার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে। একই সঙ্গে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে তারা।

/এএম/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
আত্মপ্রকাশ করলো ন্যাশনাল এডিটরস কাউন্সিল
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
সর্বশেষ খবর
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের