খুলনার নৌপথে আটকে আছে ৪৭ হাজার মেট্রিক টন চাল

খুলনা প্রতিনিধি
১৬ জুলাই ২০২১, ২৩:৫৮আপডেট : ১৭ জুলাই ২০২১, ০০:১২

বাজারমূল্য স্থিতিশীল রাখতে সরকার ভারত থেকে চাল আমদানি করছে। তবে লকডাউনের প্রভাবে খুলনার নৌপথের ঘাটে ঘাটে আমদানি করা সরকারি চালবাহী কার্গোর জট লেগে আছে। বর্তমানে জটে আটকা পড়ে আছে ৩৫টি কার্গো। আর এ কার্গোগুলোতে রয়েছে ৪৭ হাজার মেট্রিক টন চাল। দুস্থদের মাঝে বিতরণ, ভিজিএফ, ওএমএস-এর জন্য এ চাল আমদানি করা হয়েছে। যা দেশের ছয় বিভাগের গুদামগুলোতে সরবরাহ করা হবে।

খাদ্য বিভাগের (চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক) খুলনা বিভাগীয় কার্যালয়ের উপ-নিয়ন্ত্রক বাদল চন্দ্র বিশ্বাস জানান, ভারত থেকে চাল নিয়ে ধারাবাহিকভাবে মোংলা বন্দরে জাহাজ আসে ও কার্গোতে খালাস হয়। এ অবস্থায় লকডাউনের কারণে নির্ধারিত সময়ে এ চাল বিভিন্ন গুদামে পাঠানো সম্ভব হয়নি। ফলে জট পড়েছে।

আরও দুই লাখ মেট্টিক টন চাল খুলনা নদ-নদী বন্দরে আসবে বলেও জানান তিনি।

খুলনার নৌপথে আটকে আছে ৪৭ হাজার মেট্রিক টন চাল

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভারত থেকে দুই লাখ ৪৩ হাজার মেট্টিক টন চাল আমদানির জন্য চুক্তি হয়েছিলো। চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত মোংলা বন্দর ও খুলনার নদ-নদী বন্দরে এক লাখ ৯৩ হাজার মেট্টিক টন চাল এসেছে। এর মধ্যে ৩৫টি কার্গোতে ৪৭ হাজার টন মেট্টিক টন চাল খুলনার তিনটি নৌঘাটে খালাসের অপেক্ষায় রয়েছে। ৪নং ঘাটে ১৬টি, ৫নং ঘাটে সাতটি ও মহেশ্বরপাশা ঘাটে ১৪টি কার্গো রয়েছে। এ চাল দুস্থ, অসহায় পরিবার, ভিজিএফ, ওএমএস, জেলে, ঈদ উপলক্ষে এক কোটি পরিবার, আনসার, জেলখানা, পুলিশ, বিজিবি ও ফায়ার ব্রিগেডের মাঝে বিতরণের জন্য আনা হয়েছে। এসব চাল ঢাকা, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন গুদামে পাঠানো হবে।

৪নং ঘাটে অপেক্ষারত কার্গো রাজু অ্যান্ড তুহিন নেভিগেশনের চালক আব্দুস সালাম জানান, ঘূর্ণিঝড় ইয়াসের (২৮ মে) দুই দিন পর ২৯ হাজার ৪০০ ব্যাগ চাল বোঝাই করে তারা কলকাতা বন্দর ত্যাগ করেন। মোংলা ও ৪নং ঘাটে এক মাস বিলম্ব হয়েছে। ১৫ জুলাই থেকে চাল খালাস শুরু হয়। খালাস শেষ হতে ঈদ পার হয়ে আরও এক সপ্তাহ সময় লাগবে।

৪নং ঘাটের সহকারী খাদ্য নিয়ন্ত্রক মনিরুল ইসলাম জানান, জুলাইয়ের শুরু থেকে অতিবৃষ্টি, শ্রমিক সংকট, ঠিকাদারের অনুপস্থিতি, ট্রাক সংকট ইত্যাদি কারণে ঘাটে কার্গোর চাল খালাস করা সম্ভব হয়নি।

/এফআর/
সম্পর্কিত
ইরান যুদ্ধের জেরে জাপানের তেল আমদানিতে ভাটা
হরমুজ বন্ধ, মার্কিন তেলের দিকে ঝুঁকছে ভারত
সার-জ্বালানি আমদানির বিষয়ে মালয়েশিয়ার কোম্পানির সঙ্গে আলোচনা
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের