পুকুর থেকে ক্যাডেট কলেজছাত্রের মরদেহ উদ্ধার

যশোর প্রতিনিধি
২৪ জুলাই ২০২১, ১৪:৩৮আপডেট : ২৪ জুলাই ২০২১, ১৪:৩৮

যশোর পৌরপার্কের পুকুরে ডুবে যাওয়া ক্যাডেট কলেজের ছাত্র ফারহান তানভীর শুভর (১৮) মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে নৌবাহিনীর ডুবুরি দল উদ্ধার অভিযানে অংশ নেয়। যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা আজিজুল হক এ তথ্য নিশ্চিত করেন। 

এদিকে, যশোর শহরের আরবপুর এলাকায় নিহতের বাসায় গিয়ে জানা যায়, ভোরেই শুভর মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। তাদের পাশের বাসার বিএএফ শাহিন কলেজের শিক্ষক ড. মোহাম্মদ আবু তাহের জানান, মরদেহ তাদের গ্রামের বাড়ি রঘুনাথপুরে নেওয়া হয়েছে। সেখানেই দাফন হবে। 

প্রসঙ্গত, শুক্রবার বিকালে যশোর পৌরপার্কের পুকুরে গোসলে নেমে তলিয়ে যান ফারহান তানভীর শুভ। রাত ৮টা পর্যন্ত দমকল বাহিনীর ডুবুরি দল অভিযান চালিয়েও মরদেহ উদ্ধার করতে ব্যর্থ হয়ে অভিযান স্থগিত করে।

শুভর বাবা আকরাম যশোর বিমান বাহিনীতে কর্মরত। শুভ ঝিনাইদহ ক্যাডেট কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের