ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ

যশোর প্রতিনিধি
২৫ জুলাই ২০২১, ১২:২৫আপডেট : ২৫ জুলাই ২০২১, ১২:২৯

ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে যশোরের ঝিকরগাছায় নয়ন (২৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (২৪ জুলাই) বিকাল ৫টার দিকে ঝিকরগাছার টাওরা কদমতলা এলাকায় এ ঘটনা ঘটে। নয়ন ঝিকরগাছা উপজেলার টাওরা গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

এদিকে এ ঘটনায় জহিরুল (৩৩),  শামিম (৪০), মামুন (১৭) ও আশা (২০) নামে চারজন আহত হয়েছেন। তাদের মধ্যে জহিরুলকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

নিহতের চাচাতো ভাই সুজন জানান, গত শুক্রবার বিকালে টাওরা প্রাথমিক বিদ্যালয় মাঠে টাওরা ও পাশের গ্রাম নীলকণ্ঠনগরের যুবকদের মধ্যে ফুটবল খেলা হয়। খেলার একপর্যায়ে দুই গ্রামের সমর্থকর মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। শনিবার বিকালে নয়ন ও জহিরুলসহ অন্যরা খালপাড়ে গল্প করছিলেন। এ সময় পানিসারা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মেম্বর সরোয়ারের উপস্থিতিতে জাহিদুল, বকুল ও মেহেদিসহ কয়েকজন তাদেরকে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় সন্ধ্যার পর তাদের দুই জনকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অমিয় দাস জানান, হাসপাতালে আনার আগেই নয়ন মারা যান। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হতে পারে। আহত অপরজন শঙ্কামুক্ত।

এ বিষয়ে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট দ্বন্দ্বে শুক্রবার এই পক্ষ মেম্বারের ছেলেকে মারধর করে। ওই ঘটনার জের ধরে শনিবার অপরপক্ষ হামলা চালায়। এ ঘটনায় থানায় লিখিত কোনও অভিযোগ দেয়নি কেউ। তবে পুলিশ ঘটনার সাথে জড়িতদের আটকে তৎপরতা শুরু করেছে।

/এসএইচ/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী