লকডাউনেও খুলনায় সচল ১৯০টি কারখানা

খুলনা প্রতিনিধি
২৭ জুলাই ২০২১, ১৭:১৯আপডেট : ২৭ জুলাই ২০২১, ১৭:১৯

করোনাভাইরাসের সংক্রমণ রোধে ২৩ জুলাই থেকে দেশব্যাপী সরকার আরোপিত কঠোর লকডাউন চলছে। এ লকডাউনে কারখানা বন্ধ রাখার নির্দেশনা থাকলেও খুলনার ১৯০টি কারখানা চালু রয়েছে। যা খুলনার মোট কারখানার ৩০ শতাংশ। ১৩টি ক্যাটাগরির এ কারখানাগুলো লকডাউনের আওতামুক্ত বলে দাবি করছে শ্রম অধিদফতর।

মঙ্গলবার (২৭ জুলাই) খুলনা শ্রম অধিদফতরের উপ-মহাপরিদর্শক আরিফুল ইসলাম জানান, খুলনায় সবমিলিয়ে ৬৩৯টি কারখানা রয়েছে। এর মধ্যে ১৩টি ক্যাটাগরির ১৯০টি বর্তমানে উৎপাদন চালিয়ে যাচ্ছে। এগুলো লকডাউনের আওতামুক্ত রয়েছে।

তিনি বলেন, ‘১৯০টির মধ্যে বিদ্যুৎ, গ্যাস, চাল, মৎস্য, দুগ্ধ, ফুল, ডাল ও লবণের কারখানা রয়েছে। তবে চালু থাকা কারখানার মধ্যে চালেরই বেশি।’

খুলনার ফ্রোজেন ফুডস এক্সপোটার্স অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি হুমায়ুন কবীর জানান, মৎস্য প্রক্রিয়াজাতকারী কারখানাগুলো লকডাউনের আওতার বাইরে রয়েছে। এ কারণে খুলনার ২৪টি মৎস্য কারখানা সচল রয়েছে। ফলে জাপান, ইংল্যান্ড, স্পেন, বেলজিয়াম, রাশিয়া, পর্তুগাল, সুইজারল্যান্ড, সৌদি ও দুবাইতে চিংড়ি রফতানি হচ্ছে। এতে স্থানীয় রফতানিকারকরা সংকট থেকে মুক্তি পাচ্ছেন।

/এফআর/
সম্পর্কিত
আ.লীগের লকডাউনে সহিংসতা: গোপালগঞ্জে দুই মামলায় আসামি ৩৬৭, গ্রেফতার ৫
সন্ধ্যার পর ঢাকা আরও ফাঁকা, আতঙ্ক কাটেনি নগরবাসীর
গোপালগঞ্জে ছিল কড়া নিরাপত্তা, পরিস্থিতি স্বাভাবিক
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম