মোংলায় টানা বৃষ্টিতে তলিয়ে গেছে ৪৫০ চিংড়ি ঘের

মোংলা প্রতিনিধি
২৮ জুলাই ২০২১, ১৫:২৬আপডেট : ২৮ জুলাই ২০২১, ১৫:২৬

উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে মঙ্গলবার (২৭ জুলাই) বিকাল থেকে টানা বৃষ্টি শুরু হয়। এতে বাগেরহাটের মোংলা পৌর শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় রাস্তাঘাট ও ঘরবাড়ি তলিয়ে গেছে। সেই সঙ্গে তলিয়ে গেছে এলাকার প্রায় সাড়ে চারশ’ চিংড়ি ঘের।

বুধবার (২৮ জুলাই) সরেজমিন দেখা গেছে, পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের পশু হাসপাতাল এলাকা ও ৭ নম্বর ওয়ার্ডের বটতলা-শেহলাবুনিয়া এলাকার রাস্তাঘাট পানিতে তলিয়ে রয়েছে। বাড়িঘরের মধ্যে পানি ঢুকে পড়েছে। এতে দুর্ভোগ পোহাচ্ছেন এলাকার বাসিন্দারা। অনেকের রান্নাও বন্ধ হয়ে গেছে। অনেকে আবার ঘর ছেড়ে রাস্তায় অবস্থান নিয়েছেন।

টানা বৃষ্টিতে পৌর শহরের মিয়া পাড়া, মুন্সীপাড়া, জয়বাংলা, কুমারখালী, মাকড়ঢোন, কেওড়াতলা ও ইসলামপাড়াসহ বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তলিয়ে গেছে পানি নিষ্কাশনের খাল ও ড্রেন।

উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বলেন, অতি বৃষ্টিতে এখানকার প্রায় ৪৫০টি চিংড়ি ঘের তলিয়ে গেছে। ভেসে গেছে ঘেরের বাগদা চিংড়ি ও সাদা মাছ। 

এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও বন্দরে অবস্থান করা নয়টি বিদেশি জাহাজে পণ্য স্বাভাবিক গতিতে খালাস হচ্ছে।

/এসএইচ/
সম্পর্কিত
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
চার অঞ্চলে ঝড়ের আভাস
গরম নাকি বৃষ্টি, আজ কোনটা বেশি ভোগাবে?
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের