আমিরাত থেকে আসা জাহাজের ৮ নাবিক করোনায় আক্রান্ত

মোংলা প্রতিনিধি
২৯ জুলাই ২০২১, ১৫:৪৭আপডেট : ২৯ জুলাই ২০২১, ১৬:০৫

সংযুক্ত আরব আমিরাত থেকে আসা মোংলা বন্দরে অবস্থানরত একটি জাহাজের আট বিদেশি নাবিক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের বুধবার (২৮ জুলাই) রাতে খুলনার গাজী মেডিক্যালে ভর্তি করা হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের পতাকাবাহী ‘এম ভি ফাজাহ-১’ নামের জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট সান সাইন বিজনেস লিমিটেডের নির্বাহী কর্মকর্তা মো. সোহাগ হোসেন বৃহস্পতিবার (২৯ জুলাই) দুপুরে বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য ৩২০০ টন মেশিনারি পণ্য নিয়ে গত ২৬ জুলাই মোংলা বন্দরে আসে জাহাজটি। এ সময় জাহাজে থাকা আট জনের শরীরে জ্বর দেখা দিলে তাদের বন্দরের চিকিৎসক মো. কবিরুল ইসলামের তত্ত্বাবধানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর তার পরামর্শে বুধবার রাতে তাদের খুলনায় পাঠানো হয়। সেখানে তাদের করোনা শনাক্ত হয়।’

তারা হলেন- ভারতের নুতান গাটিয়াল আনিউল্লাহ, আমিলি আনিকেট দাসারাম, রয় প্রবীর শাওপান, ঘুনটু চালাপাথিরাও, মান্ডাল সঞ্চিত; ফিলিপাইনের চেকর ওকাপ নাইল, বিউন ফ্লোর টালাম এবং ইথিওপিয়ার ইজাইনি টিলাউন মাহিরিটু।

এদিকে আট নাবিক আক্রান্তের খবরে বন্দরে অবস্থানরত ফাজাহ-১ জাহাজের সব কাজ বন্ধ রয়েছে বলে জানান হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন। জাহাজটিতে ১৬ জন নাবিক রয়েছেন বলেও জানান তিনি।

/এফআর/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী