খুলনার হাসপাতালে মৃত্যু কমেছে

খুলনা প্রতিনিধি  
৩০ জুলাই ২০২১, ১১:৩৫আপডেট : ৩০ জুলাই ২০২১, ১৩:০৫

খুলনার সরকারি-বেসরকারি হাসপাতালে করোনায় মৃত্যু কমেছে। গত ২৪ ঘণ্টায় জেলার তিন হাসপাতালে আট জন মারা গেছেন। তাদের মধ্যে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে তিন, শহীদ শেখ আবু নাসের হাসপাতালে দুই ও গাজী মেডিক্যাল হাসপাতালে তিন জনের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (৩০ জুলাই) সকালে খুলনা মেডিক্যালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. সুহাস রঞ্জন হালদার জানান, আজ সকাল ৮টা পর্যন্ত এখানে ১২৯ ভর্তি রয়েছেন। মারা গেছেন তিন জন। তারা হলেন—খুলনার আফসার (৬০), মারিয়াম (৭৪) ও চুয়াডাঙ্গার গিয়াস উদ্দিন (৯০)।

শেখ আবু নাসের হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ চন্দ্র দেবনাথ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চার জন ভর্তি হয়েছেন। ছাড়পত্র নিয়েছেন চার জন। মারা গেছেন দুই জন। তারা হলেন—বাগেরহাটের দেলোয়ার হোসেন (৭০) ও খুলনার মনোয়ারা বেগম (৬৭)। বর্তমানে ভর্তি রয়েছেন ৪১ জন।

গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৩ জন। ১৭ জন ছাড়পত্র নিয়েছেন। মারা গেছেন তিন জন। তারা হলেন—খুলনার আব্দুর সবুর (৭৫), ঝিনাইদহের লুতফুর রহমান (৯০) ও আনসার উদ্দিন (৮০)। বর্তমানে ভর্তি রয়েছেন ৬৮ জন। 

খুলনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় সাত জন ভর্তি হয়েছেন। ছাড়পত্র নিয়েছেন আট জন। তবে এই সময়ে করোনায় কারও মৃত্যু হয়নি। বর্তমানে ভর্তি রয়েছেন ৩৯ জন। 

খুলনা সিটি মেড্যাকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চার জন ভর্তি হয়েছেন। ছাড়পত্র নিয়েছেন ১১ জন। ২৪ ঘণ্টায় কেউ মারা যায়নি। বর্তমানে ভর্তি রয়েছেন ৫৭ জন।

/এসএইচ/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম