মাদক বিক্রিতে বাধা দেওয়ায় ২ যুবককে কুপিয়ে জখম

যশোর প্রতিনিধি
০৩ আগস্ট ২০২১, ১৩:৪৮আপডেট : ০৩ আগস্ট ২০২১, ১৩:৪৮

যশোরে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় আল-আমিন (২২) ও আজিজুর রহমান (২৫) নামে দুই ‍যুবককে কুপিয়ে আহত করা হয়েছে। সোমবার (২ আগস্ট) গভীর রাতে যশোর সদরের আবাদ কচুয়া গ্রামে এ ঘটনা ঘটে। ওই রাতেই ঘাতক আলমগীরকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।

আহত আল-আমিন যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। আজিজুর রহমানকে ওই হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আল-আমিন বলেন, আলমগীর ভ্যান চালানোর পাশাপাশি দীর্ঘদিন ধরে এলাকায় গাঁজা বিক্রি করে আসছিলো। গ্রামের মানুষ তাকে অনেকবার নিষেধ করেছে। তারপরও সে শোনেনি। তাকে ফের নিষেধ করতে গিয়েছিলাম। তখন সে দা দিয়ে আমাকে ও আজিজুরকে কুপিয়ে আহত করে। এরপর ঘরে ঢুকে দরজা আটকে দেয়।

তিনি আরও বলেন, আমাদের চিৎকারে স্থানীয়রা এসে তার ঘর ঘিরে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তাকে আটক করে।

কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা হয়েছে। মাদক বিক্রেতা আলমগীরকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

/এসএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি