কুষ্টিয়ায় মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ 

কুষ্টিয়া প্রতিনিধি
০৫ আগস্ট ২০২১, ২০:০৫আপডেট : ০৫ আগস্ট ২০২১, ২০:১২

কুষ্টিয়ার মিরপুরে মাইক্রোবাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এক নারীসহ দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন। বৃহস্পতিবার (৫ আগস্ট) দুপুরে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের আটমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন- মিরপুর উপজেলার বাগোয়ান এলাকার গোলাম মোস্তফার ছেলে শিশির (২০) ও ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম এলাকার সুভলের মেয়ে মেহেরনিগার (৩০)। হতাহতরা অটোরিকশার যাত্রী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুর ১টার দিকে ভেড়ামারা থেকে একটি অটোরিকশা যাত্রী নিয়ে কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। পথে আটমাইল এলাকায় বিপরীত দিকে থেকে আসা রাজশাহীগামী মাইক্রোবাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মেহেরনিগার নামে এক গৃহবধূ মারা যান। পরে স্থানীয়দের সহায়তায় আহত চার জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশিরকে মৃত ঘোষণা করেন।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতরা একই হাসপাতালে চিকিৎসাধীন।

এ বিষয়ে কুষ্টিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জুলহাস উদ্দি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। দুর্ঘটনাকবলিত অটোরিকশা ও মাইক্রোবাস জব্দ করা হয়েছে। 

/এসএইচ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের