কোটি টাকায় দুই এমপির মাথা চেয়ে ফেসবুকে পোস্ট

সাতক্ষীরা প্রতিনিধি
১০ আগস্ট ২০২১, ০৮:৪০আপডেট : ১০ আগস্ট ২০২১, ১০:১২

সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সাতক্ষীরা-৩ আসনের এমপি ডা. রুহুল হক ও সাতক্ষীরা-২ আসনের এমপি মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির মাথার দাম নির্ধারণ করে ফেসবুকে পোস্ট দেওয়ার ঘোষণায় তোলপাড় চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নতুন আইডি খুলে এ ধরনের হুমকি দেওয়া হয়। এ ঘটনায় ফেসবুক আইডির মালিকের খোঁজ করছে পুলিশ। সোমবার (৯ আগস্ট) জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখার প্রস্তাব দেন।

জানা যায়, রবিবার (৮ আগস্ট) দুপুরে “আজরায়ি জান নেই” ফেসবুক নামক আইডি থেকে ডা. রুহুল হক ও মীর মোস্তাক আহমেদ রবির ছবি পোস্ট করে তাদের মাথা কেটে দিতে পারলে কোটি টাকা পুরস্কারের ঘোষণা দেওয়া হয়। পরবর্তীতে ওই আইডি বন্ধ করে একই প্রোফাইল পিকচার ঠিক রেখে ‘‘কালিমা মা’’ ফেসবুক আইডি খুলে আবারও একইভাবে হুমকি দেওয়া হয়।

পরে সোমবার জেলা প্রশাসক মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়। এসময় পুলিশ সুপার মোহাম্মাদ মোস্তাফিজুর রহমান জানান, দু’দিন আগে খোলা ওই ফেসবুক আইডি নিয়ে তদন্ত চলছে।

এ বিষয়ে ডা. রুহুল হক এমপি বলেন, বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। 

সদরের এমপি মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির পক্ষ থেকে জানানো হয়, এ বিষয়ে সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। 

এছাড়া সাতক্ষীরার পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, বিষয়টি সাইবার ইউনিটকে জানানো হয়েছে। এছাড়া স্থানীয়ভাবেও খোঁজ নেওয়া হচ্ছে। 

/টিটি/
সম্পর্কিত
সালিশ পছন্দ না হওয়ায় চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা
নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে অনুপ্রবেশ, আটক ৪৪
দেশ ছেড়ে ভারতে পালিয়ে বিএসএফের হাতে ধরা পড়লো দুই ভাই
সর্বশেষ খবর
থানার হাজত থেকে আসামিদের ভিডিও বার্তা, এসআই-কনস্টেবল প্রত্যাহার
থানার হাজত থেকে আসামিদের ভিডিও বার্তা, এসআই-কনস্টেবল প্রত্যাহার
গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে যা বললেন রশিদুজ্জামান মিল্লাত
গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে যা বললেন রশিদুজ্জামান মিল্লাত
রায়ে সন্তোষ আছিয়ার মায়ের, দ্রুত কার্যকরের দাবি
রায়ে সন্তোষ আছিয়ার মায়ের, দ্রুত কার্যকরের দাবি
পে-স্কেল কী, কোন গ্রেডে কারা?
পে-স্কেল কী, কোন গ্রেডে কারা?
সর্বাধিক পঠিত
সালমান শাহর নায়িকারা কে কোথায়
সালমান শাহর নায়িকারা কে কোথায়
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
মির্জা ফখরুলের আসনে জামায়াতের প্রার্থী সেই দেলাওয়ার, এবার বিজয়ী হওয়ার আশা
মির্জা ফখরুলের আসনে জামায়াতের প্রার্থী সেই দেলাওয়ার, এবার বিজয়ী হওয়ার আশা