সাতক্ষীরার আদালতে ইভ্যালির রাসেলের কারাদণ্ড 

সাতক্ষীরা প্রতিনিধি
২২ জুন ২০২৫, ১৮:২৯আপডেট : ২২ জুন ২০২৫, ১৮:২৯

চেক প্রতারণার মামলায় এবার ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সিইও মোহাম্মাদ রাসেলকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন সাতক্ষীরার যুগ্ম জেলা জজ প্রথম আদালত। একই সঙ্গে তাকে চেকে বর্ণিত টাকার সমপরিমাণ জরিমানা করা হয়েছে।

রবিবার (২২ জুন) বিকাল ৩টায় সাতক্ষীরা যুগ্ম জেলা জজ প্রথম আদালতের বিচারক মো. হাবিবুর রহমান এই রায় দেন।

সাতক্ষীরা আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট এ বিএম ইমরান (শাওন) বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা যায়, সাতক্ষীরা পৌরসভার রাজার বাগান এলাকার শেখ আব্দুল ওয়াজেদ কচির ছেলে শেখ তানজির আহমেদ ব্যক্তিগত প্রয়োজনে ইভ্যালিতে একটি অ্যাপাচি ১৬০ সিসির সিঙ্গেল ডিস্ক মোটরসাইকেল অর্ডার ও ক্রয়মূল্য পরিশোধ করেন। মোটরসাইকেলটি নির্ধারিত সময়ের মধ্যে সরবরাহ করতে না পারায় ইভ্যালি কর্তৃপক্ষ তাকে এক লাখ ৫৫ হাজার টাকার একটি চেক প্রদান করে। চেকটি নগদায়নের সর্বশেষ তারিখ ছিল ১১ জানুয়ারি ২০২২। বাদী চেকটি তার নিজ হিসাবে জমা দিলে চেকটি ডিজঅনার হয়। চেকটি ডিজঅনারের বিষয়ে ইভ্যালিকে লিগ্যাল (ডিমান্ড) নোটিশ পাঠানো হয়। ওই বছরের ৩০ জানুয়ারি ইভ্যালি কর্তৃপক্ষ নোটিশটি গ্রহণ করে। কিন্তু তারা বাদী পাওনা অর্থ পরিশোধের কোনও উদ্যোগ না নেওয়ায় প্রতারিত হয়ে বাদী সাতক্ষীরা আমলি ১নং আদালতে ইভ্যালির সিইও মোহাম্মাদ রাসেলের বিরুদ্ধে এনআই অ্যাক্টে মামলা দায়ের করেন।

এ মামলায় আদালত রবিবার ইভ্যালির সিইও মোহাম্মাদ রাসেলকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং চেকে বর্ণিত টাকার সমপরিমাণ জরিমানা করেছেন। তবে, রায় ঘোষণাকালে আসামি মোহাম্মাদ রাসেল কাঠগড়ায় ছিলেন না। 

/এমএএ/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম