মোংলা বন্দর কর্তৃপক্ষের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৯ আগস্ট ২০২১, ১৬:৩১আপডেট : ১৯ আগস্ট ২০২১, ১৬:৪৪

বাংলা ট্রিবিউনে গত ৭ আগস্ট ‘বিদেশি জাহাজের মালামাল নিয়ে গেছে দস্যুরা’ শিরোনামের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে ‘মোংলা বন্দর কর্তৃপক্ষ’ প্রতিবাদ পাঠিয়ে দাবি করেছে মিথ্যা, বানোয়াট সংবাদের মাধ্যমে বন্দর কর্তৃপক্ষের সুনাম নষ্টের চেষ্টা করা হয়েছে। বন্দরের বোর্ড ও জনসংযোগ সচিব কমান্ডার শেখ ফকর উদ্দিন স্বাক্ষরিত প্রতিবাদলিপিতে এ দাবি করা হয়।

প্রতিবাদলিপিতে দাবি করা হয়, ‘বিদেশি জাহাজের মালামাল নিয়ে গেছে দস্যুরা’ শিরোনামের প্রতিবেদন প্রকাশের পর সত্যতা যাচাইয়ের জন্য জাহাজের শিপিং এজেন্ট সান সাইন শিপিং এজেন্টের মো. সোহাগের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি বলেছেন, ‘এ ধরনের চুরির বিষয়ে শুনি নাই। বন্দর কর্তৃপক্ষের মাধ্যমে প্রথম জানলাম।’ পরে তিনি ঢাকা অফিসের সঙ্গে যোগাযোগ করে চুরির বিষয়টি সঠিক নয় বলে নিশ্চিত করেন। এছাড়া জাহাজের ক্যাপ্টেনের বরাত দিয়েও তিনি জানিয়েছেন বিষয়টি সত্য নয়। 

প্রতিবাদলিপিতে আরও উল্লেখ করা হয়, এ বিষয়ে বন্দর কর্তৃপক্ষ মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গেও যোগাযোগ করে। ওই কর্মকর্তাও জানিয়েছেন, চুরির বিষয়ে কোনও সাংবাদিক তার সঙ্গে যোগাযোগ করেননি।  

মোংলা বন্দর কর্তৃপক্ষের প্রতিবাদলিপি প্রতিবাদলিপিতে দাবি করা হয়, বাংলা ট্রিবিউনের প্রতিনিধি মিথ্যা ও বানোয়াট সংবাদের মাধ্যমে বন্দর কর্তৃপক্ষের সুনাম নষ্টের চেষ্টা করেছেন। কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ না করে এমন সংবাদ প্রকাশের বিষয়টি ভাবমূর্তি নষ্টের চেষ্টা হিসেবে দেখছে বন্দর কর্তৃপক্ষ। 

সংবাদ ও প্রতিবাদলিপির বিষয়ে বাংলা ট্রিবিউনের মোংলা প্রতিনিধি মো. আবুল হাসানের বক্তব্য:

মোংলা বন্দরে অবস্থানরত আরব আমিরাতের জাহাজ এমভি ফাজা-১ থেকে চুরি যাওয়া মালামালের মধ্যে আংশিক মালামাল পুলিশ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে। স্থানীয় বিভিন্ন গোয়েন্দা সংস্থাও জাহাজে চুরির সত্যতা পেয়েছেন। জাহাজটিতে চুরির ঘটনা উল্লেখ করে ইতোমধ্যে স্থানীয় শিপিং এজেন্ট সান সাইন জাহাজ মালিককে চিঠি দিয়ে তা অবহিত করেছে। 

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরীর সঙ্গে এ বিষয়ে কথা হলে তিনি বলেন, ‘পুলিশ পরিত্যক্ত অবস্থায় জাহাজ থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই চোরাই মালামাল উদ্ধারে অভিযান চালায়। এ ঘটনায় জিডি করেছি, আদালতের মাধ্যমে এটির ফয়সালা করা হবে।’ 

তিনি বাংলা ট্রিবিউনকে আরও বলেন, ‘সাংবাদিক আমার সঙ্গে কথা বলেননি মর্মে প্রতিবাদলিপিতে যে তথ্য দেওয়া হয়েছে, তা মিথ্যা। গণমাধ্যম কর্মীরা আমার বক্তব্য নিয়ে সংবাদ প্রকাশ করেছেন। আমি এখনও স্বীকার করছি, জাহাজ থেকে চুরি হওয়া মালামাল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছি।’ 

প্রতিবেদক আরও দাবি করেন, ‘মোংলা বন্দর কর্তৃপক্ষের সুনাম নষ্টের উদ্দেশ্যে নিউজটি করা হয়েছে বলে বন্দর কর্তৃপক্ষের দাবি সত্য নয়। বরং চুরির বিষয়টি বন্দর কর্তৃপক্ষের নজর নিয়ে আসতেই তথ্য-প্রমাণসহ প্রতিবেদনটি করা হয়েছে। এই প্রতিবেদনের আলোকে যেখানে বন্দর কর্তৃপক্ষ প্রশাসনের মাধ্যমে চুরির ঘটনা তদন্ত করে সংশ্লিষ্টদেরকে চিহ্নিত ও আটক করবেন, তা না করে প্রকাশিত প্রতিবেদনটি ভুল আখ্যায়িত করে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে কিনা, তা নিয়ে প্রশ্ন উঠেছে।’
 
ওই জাহাজটিতে থাকা ১৬ জন নাবিকের মধ্যে ৯ জনই করোনা আক্রান্ত হলে আক্রান্তদেরসহ জাহাজের নিরাপত্তাপ্রহরীকে নামিয়ে আনা হয়। এ অবস্থায় জাহাজটি অরক্ষিত ছিল। জাহাজটিতে বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় গত ৪ আগস্ট ওই জাহাজের প্রধান প্রকৌশলী "ব্রিডজি ভাজাকে" কে বা কারা নামিয়ে নিয়ে যায়। এরপর ওই জাহাজের এই নাবিক নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়লে বন্দর কর্তৃপক্ষের টনক নড়ে এবং পরে খোঁজ নিয়ে দেখা যায় জ্যাক শিপিং লাইন্স নামের একটি শিপিং এজেন্টের প্রতিনিধি প্রদীপ কুমার কাউকে না জানিয়ে প্রকৌশলীকে গোপনে নিয়ে যান। 

এ ঘটনাকে বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ক্যাপ্টেন মো. রফিকুল ইসলাম ‘গুরুতর অপরাধ’ বলে উল্লেখ করেছেন। এ ঘটনার সুষ্ঠু তদন্ত চেয়ে ফাজা-১ জাহাজের শিপিং এজেন্ট সান সাইন বিজনেস লিমিটেডের প্রতিনিধি মো. সোহাগ হোসেন মোংলা বন্দরের পোর্ট হেলথ কর্মকর্তা ডা. শেখ মো. মোশারফ হোসেন বরাবর আবেদন করেন। কাউকে না জানিয়ে নিয়মের বাইরে বিদেশি জাহাজ থেকে প্রকৌশলীকে নামিয়ে নেওয়ার দায়ে ৮ আগস্ট জ্যাক শিপিং লাইন্সকে শোকজও করে পোর্ট হেলথ। 

এসব ঘটনা প্রমাণ করে বিদেশি জাহাজে নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় এ চুরি সংগঠিত হয়েছে।

/টিটি/
সম্পর্কিত
জ্বালানি সংকট: মোংলা বন্দরে পণ্য খালাসে অচলাবস্থা
আমদানিকৃত সার মোংলা বন্দরে খালাস হয় কেন? 
চট্টগ্রাম ও মোংলা বন্দরজ্বালানি সংকটে পণ্য খালাস করতে পারছে না লাইটার জাহাজ
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম