বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে আহত ১, উড়ে গেলো টিনের চালা

কুষ্টিয়া প্রতিনিধি
১৯ আগস্ট ২০২১, ১৯:২৯আপডেট : ১৯ আগস্ট ২০২১, ১৯:২৯

কুষ্টিয়ার দৌলতপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে আবু বক্কর (২৭) নামের এক কারিগর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ আগস্ট) বেলা ১২টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্তসংলগ্ন বিলগাথুয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় বোমার বিস্ফোরণে একটি ঘরের টিনের চালা উড়ে যায়।

আহত আবু বক্কর উপজেলার বিলগাথুয়া গ্রামের ইন্তাজ মণ্ডলের ছেলে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে বক্করের স্ত্রী মধুবালা (২৩), একই গ্রামের ইয়াকুব মণ্ডলের ছেলে সাবেক ইউপি সদস্য আবুল কালাম (৪৫), মৃত আমিরুল মাস্টারের ছেলে বিকু (৪০) এবং তাহের আলীর ছেলে রায়হানকে (২২) আটক করেছে।

স্থানীয় প্রাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশারফুজ্জামান মুকুল জানান, বিলগাথুয়া গ্রামের নিজ বাড়িতে বক্কর বোমা বানাতে গিয়ে আহত হয়েছেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসে। বক্করের অবস্থা আশঙ্কাজনক।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান,  বোমা তৈরি করতে গিয়ে বিস্ফোরণে আহত আবু বক্কর মাদক ব্যবসায়ী। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। পুলিশ বাদী হয়ে থানায় বিস্ফোরকদ্রব্য আইনে মামলা করবে। 

এ পুলিশ কর্মকর্তা আরও বলেন, বোমাগুলো খুবই শক্তিশালী। বোমা তৈরির সরামঞ্জাদিসহ বেশকিছু আলামত জব্দ করা হয়েছে। আহত আবু বক্করকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
পাকিস্তানে ট্রেনে আত্মঘাতী বোমা হামলা: সেনাসদস্যসহ নিহত ২৪
টুঙ্গিপাড়ায় বিস্ফোরণে দগ্ধ মাদ্রাসাছাত্রের বাড়িতে অভিযান, ককটেলসদৃশ বস্তু উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে বোমা বিস্ফোরণের ঘটনায় মামলা
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের