বিএনপি আন্তর্জাতিকভাবে স্বীকৃত সন্ত্রাসী দল: হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি
২৮ আগস্ট ২০২১, ১৯:১৫আপডেট : ২৮ আগস্ট ২০২১, ১৯:১৬

বিএনপি শুধু জাতীয়ভাবে নয়, আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি সন্ত্রাসবাদী দল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। তিনি বলেছেন, ‘কানাডার ফেডারেল কোর্ট বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে চিহ্নিত করেছে। দলটির নেতা তারেক রহমান একজন সন্ত্রাসী ও খুনি। তার বিরুদ্ধে অনেক মামলা রয়েছে।’

শনিবার (২৮ আগস্ট) দুপুরে গড়াই নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত শেখ রাসেল হরিপুর-কুষ্টিয়া সংযোগ সেতুর বাঁধ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

হানিফ বলেন, ‘হাওয়া ভবনে বসে ২১ আগস্ট গ্রেনেড হামলার ষড়যন্ত্র করা হয়। তারেক রহমানের নেতৃত্বে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, শিক্ষা উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু, খালেদা জিয়ার উপদেষ্টা হারিছ চৌধুরীসহ কিছু জঙ্গি নেতা গ্রেনেড হামলার পরিকল্পনা করে।’

তিনি বলেন, ‘২১ আগস্ট গ্রেনেড হামলা ছিল বিএনপির রাষ্ট্রীয় সন্ত্রাস। এই হামলার মাধ্যমে বিএনপি রাজনৈতিক প্রতিপক্ষকে হত্যা করে নিশ্চিহ্ন করতে চেয়েছিল। এই গ্রেনেড হামলার সঙ্গে শুধু তারেক রহমান জড়িত নয়, খালেদা জিয়াও এর দায় এড়াতে পারেন না। কারণ সেই সময় তিনি প্রধানমন্ত্রী ছিলেন।’

আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক আরও বলেন, ‘কুষ্টিয়ার শেখ রাসেল সেতু রক্ষা বাঁধ যাতে আর না ভাঙে সেজন্য পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এরই মধ্যে ব্যবস্থা নিয়েছে। আশা করি, এই এলাকায় আর নতুন করে ভাঙন দেখা দেবে না।’

এ সময় কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য সদস্য আ কা ম সরোয়ার জাহান বাদশা, কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সাংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জসহ স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী