স্কুলমাঠ উপযোগী করতে ট্রাক্টর দিয়ে হাল-চাষ! 

মাগুরা প্রতিনিধি 
১০ সেপ্টেম্বর ২০২১, ১৫:০৬আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২১, ১৫:০৬

রবিবার (১২ সেপ্টেম্বর) খুলছে স্কুল। তাই ট্রাক্টর দিয়ে স্কুলমাঠ সমান ও পরিষ্কার-পরিচ্ছন্ন করেছেন শ্রীপুর উপজেলা গয়েশপুর ইউনিয়নের শেখ উকিল উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যায়ের শিক্ষক-কর্মচারীরা।  দীর্ঘ  দেড় বছর পর শিক্ষা প্রতিষ্ঠান খোলার সংবাদে স্কুলের আগাছা ও ময়লা আবর্জনা পরিষ্কার করার কাজে ব্যস্ত সময় পার করছেন তারা।

সরেজমিন শ্রীপুর উপজেলা গয়েশপুর ইউনিয়ন শেখ উকিল উদ্দিন সরকারি প্রাথমকি বিদ্যালয়ে ট্রাক্টর দিয়ে মাঠ সমান করার পাশাপাশি পরিচ্ছান্নতার কাজ করছেন শিক্ষক-কর্মচারীরা।

বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি মো. গোলাম মোর্শেদ টুকু বলেন, দেড় বছর বন্ধ থাকায় বিদ্যালয়ের আশপাশ আগাছায় ভরে উঠে। চেয়ার, বেঞ্চ, বিল্ডিং সবকিছুই পরিষ্কার করতে হচ্ছে। লতাপাতা আর কাশবনে ভরে উঠেছিল বিদ্যালয় প্রাঙ্গণ। স্কুল খোলার সংবাদে মাঠে ট্রাক্টরের মাধ্যমে হাল-চাষ দিয়ে মাটি সমান করা হয়েছে। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মশিউর রহমান বলেন, বিদ্যালয়ে শিশুশ্রেণি বাদে শিক্ষার্থীর সংখ্যা ৭৫ জন। প্রধান শিক্ষক বাদে শিক্ষক রয়েছেন চার জন। বিদ্যালয়টি নিচু ও ধানী জমিতে নির্মিত হওয়ায় বর্ষা মৌসুমে বৃষ্টি হলেই মাঠে পানি জমে যায়। মাস দুই আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাটি ভরাট করা হয়েছে। স্কুলের মাঠ উঁচু-নিচু হওয়ায় শিক্ষার্থীরা খেলাধুলা করতে পারে না। এ জন্য ট্রাক্টর দিয়ে মাঠ সমান করা হয়েছে।

শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার লিউজা-উল-জান্নাহ বলেন, শিক্ষা মন্ত্রণালয় শতভাগ পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত হওয়ার পর বিদ্যালয় খোলার কথা বলেছে। সেই অনুযায়ী নির্দেশনা দেওয়া হয়েছে। শেখ উকিল উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং কর্মচারীরা ভালো কাজ করেছেন।

/টিটি/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
এবার স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ফেসবুকে ভিডিও, গ্রেফতার ৫
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম