হাসপাতালের শৌচাগারে রোগীর লাশ

চুয়াডাঙ্গা প্রতিনিধি
১১ সেপ্টেম্বর ২০২১, ১৫:১৩আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২১, ১৫:১৬

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শৌচাগার থেকে মালেকা বেগম নামে (৬৩) এক রোগীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে তার লাশ উদ্ধার করে পুলিশ। মালেকা বেগম হারদি কুয়াতলা গ্রামের গোলাম রসুলের স্ত্রী। 

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পেটের পীড়া ও হার্টসহ বিভিন্ন রোগে ভুগছিলেন মালেকা বেগম। গত ৮ সেপ্টেম্বর রাত ৮টার দিকে মুমূর্ষু অবস্থায় তাকে হারদির উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গত তিন দিন চিকিৎসা নিয়ে সুস্থবোধ করছিলেন। শুক্রবার রাত ১০টার দিকে তাকে মহিলা ওয়ার্ডের বাথরুমে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। রাতে এক রোগী বাথরুমে ঝুলন্ত লাশ দেখে চিৎকার করলে কর্তব্যরত চিকিৎসকরা ছুটে আসেন। এরপর পুলিশে খবর দেওয়া হয়।

আলমডাঙ্গা হারদি স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল কর্মকর্তা ডা. মাসুক রহমান জানান, গত ৮ সেপ্টেম্বর রাতে মালেকা বেগমকে হাসপাতালে ভর্তি করেন তার স্বামী। এরপর তার শারীরিক অবস্থা উন্নতি হয়।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারী মধ্যরাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পরিবারের কোনও অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। 

/এসএইচ/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
রাজধানীতে বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম